২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বেলজিয়ান দম্পতি অপহৃত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে বেলজিয়ামের এক দম্পতিকে অপহরণ করেছে ডাকাতরা। একইসঙ্গে তাদের মুক্তির বিনিময়ে ডাকাতরা তাদের নেতার ভাইয়ের মুক্তি দাবি করেছে। ইরানি বার্তাসংস্থা ফারস সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 09:17 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

তেহরান, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে বেলজিয়ামের এক দম্পতিকে অপহরণ করেছে ডাকাতরা। একইসঙ্গে তাদের মুক্তির বিনিময়ে ডাকাতরা তাদের নেতার ভাইয়ের মুক্তি দাবি করেছে। ইরানি বার্তাসংস্থা ফারস সোমবার একথা জানিয়েছে। কর্নেল আব্বাস ইব্রাহিমি বলেন, বাম নগরী এবং আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তর মধ্যবর্তী ইরানের ফাহরাজ শহর থেকে ইসমায়েল শাহবাকশের নেতৃত্বাধীন একদল ডাকাতের হাতে রোববার বেলজিয়ামের ওই দম্পতি অপহৃত হয়েছেন। ইব্রাহিমির বরাত দিয়ে বার্তাসংস্থা ফারস জানায়, "ডাকাতরা নিশ্চয়তা দিয়ে বলেছে, কারাগার থেকে তাদের নেতার ভাইকে মুক্তি দেওয়া হলে অপহৃতদের ছেড়ে দেওয়া হবে।" বার্তাসংস্থাটি জানিয়েছে, বেলজিয়ামের ওই দুই নাগরিককে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, বাম এবং সীমান্তবর্তী জাহেদান এলাকার মধ্যবর্তী একটি রাস্তা থেকে বেলজিয়ামের ওই দুই নাগরিক হারিয়ে গেছেন। বাম প্রদেশের গভর্নর মজিদ এতেমাদি বলেন, ওই দম্পতি পর্যটক। তারা গাড়িতে ভ্রমন করার সময় তাদেরকে অপহরণ করা হয়। তেহরানে বেলজিয়াম দূতাবাসের একজন কর্মকর্তা জানান, এ ব্যাপারে খোঁজখবর রাখা হচ্ছে। তবে তাদের কাছে আর কোনও নতুন তথ্য নেই। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলটি সেনাবাহিনী এবং সশস্ত্র মাদক পাচারকারীদের মধ্যকার সংঘর্ষস্থল হিসাবেই পরিচিত। এলাকাটিতে সফরকারী পর্যটকদের রাতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। অতীতে এখান থেকে ইউরোপীয় এবং অন্যান্য পর্যটক অপহৃত হয়েছেন। যাদের কয়েকজনকে মাদক পাচারকারীরা তাদের আত্মীয়দের মুক্তির জন্য কয়েক সপ্তা ধরে আটকে রাখে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫০১ঘ.