ক্যানবেরা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্র, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়াসহ ১৯ টি দেশের সেনাপ্রধানরা সিডনিতে একটি গোপন বৈঠক করেছেন। আগামী সেপ্টেম্বরে 'এপেক সম্মেলনকে' সামনে রেখে এ গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। তবে নিরাপত্তাজনিত কারণে গত সপ্তাহের এ বৈঠকের কথা গোপন রাখা হয়। অস্ট্রেলিয়ার প্রধান সেনাপতি মঙ্গলবার একথা জানান।
সন্ত্রাসবাদ - মোকাবেলা, শান্তিরক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ তৎপরতার মতো যৌথ উদ্যোগের বিষয় নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়। তবে নিরাপত্তার প্রশ্নটিই বৈঠকের মূল লক্ষ্য ছিল বলে উল্লেখ করেন অস্ট্রেলীয় সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল পিটার ল্যাহি। তিনি জানান সিডনির একটি হোটেলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে দেওয়া এক সাক্ষাতকারে ল্যাহি জানান,"সিডনিতে অনেক কিছুই হতে যাচ্ছে এবং ডাক ঢোল পিটিয়ে কোনো লঙ্কাকাণ্ড করতে চাই না আমরা।"
সেনাপ্রধানদের ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধান জেনারেল জর্জ ডাব্লিউ ক্যাসি, ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জেনারেল জোকো সানতোসো, জাপানের গ্রাউন্ড সেল্ফ ডিফেন্স ফোর্সের প্রধান রিওইচি ওরিকি এবং ভারতের উপ সেনাপ্রধান জেনারেল দীপক কাপুরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর মাসে সিডনিতে তিনদিনব্যাপি এপেক সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ, রাশিয়ার ভ
bdnews24