২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউস ছাড়ছেন বুশের উপদেষ্টা

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রভাবশালী রাজনৈতিক উপদেষ্টা কার্ল রোব এ মাসের শেষ নাগাদ পদত্যাগ করতে যাচ্ছেন। হোয়াইট হাউসের মুখপাত্র তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। রোবের পদত্যাগকে বুশ প্রশাসনের জন্য বড় ধরনের ক্ষতি বলে উল্লেখ করেন মুখপাত্র

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 03:21 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ওয়াশিংটন, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রভাবশালী রাজনৈতিক উপদেষ্টা কার্ল রোব এ মাসের শেষ নাগাদ পদত্যাগ করতে যাচ্ছেন। হোয়াইট হাউসের মুখপাত্র তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। রোবের পদত্যাগকে বুশ প্রশাসনের জন্য বড় ধরনের ক্ষতি বলে উল্লেখ করেন মুখপাত্র। বিরোধী ডেমোক্রেটদের গাত্রদাহের কারণ কার্ল রোব ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, "পদত্যাগ করার জন্য এটাকে যথার্থ সময় বলে মনে করছি আমি।" সোমবার সাক্ষাতকারটি প্রকাশিত হয়। তিনি বলেন, "হোয়াইট হাউস সব সময় কাজের জায়গা। আর এখানে এমন কাজ আছে যা আপনাকে ধরে রাখতে পারে। এখানে থাকাটাও আমি পছন্দ করি। কিন্তু পরিবারের স্বার্থেই আমাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হয়েছে।" হোয়াইট হাউসের উপপ্রধান কর্মকর্তা রোব তার নির্বাচনী প্রচারণা দক্ষতার জন্য 'স্থপতি' হিসাবে খ্যাত। সা