২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ কোরীয় জিম্মিকে মুক্তি দিয়েছে তালেবানরা

আফগানিস্তানের তালেবান জঙ্গিরা সোমবার ২ কোরীয় জিম্মিকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্ত এ দুজন নারী জিম্মি। তালেবানরা তাদেরকে রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করেছে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন। এক প্রত্যক্ষদর্শী জানান, "আমরা তাদেরকে রেড ক্রিসেন্টের যানবাহনে চড়ে যেতে দেখেছি। তাদেরকে গজনীর আরজু গ্রামে নিয়ে আসা হয়েছে। তারা হাটতে পারছেন, সুস্থ্যও দেখাচ্ছে। কিন্তু তারা খুবই আবেগাপ্লুত। কান্নাকাটি করছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 02:22 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

আরজু, আফগানিস্তান (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের তালেবান জঙ্গিরা সোমবার ২ কোরীয় জিম্মিকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্ত এ দুজন নারী জিম্মি। তালেবানরা তাদেরকে রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করেছে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন। এক প্রত্যক্ষদর্শী জানান, "আমরা তাদেরকে রেড ক্রিসেন্টের যানবাহনে চড়ে যেতে দেখেছি। তাদেরকে গজনীর আরজু গ্রামে নিয়ে আসা হয়েছে। তারা হাটতে পারছেন, সুস্থ্যও দেখাচ্ছে। কিন্তু তারা খুবই আবেগাপ্লুত। কান্নাকাটি করছেন।" দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় দুই কোরীয় জিম্মির মুক্তি নিশ্চিত করেছে। তালেবানদের এক মুখপাত্র জানান, মোল্লা মোহম্মদ ওমরের নেতৃত্বাধীন তালেবান নেতাদের কাউন্সিলের সিদ্ধান্তে ওই দুজনকে মুক্তি দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার লোকজনদের কাছে ভাবমূর্তি উজ্জ্বল করতেই জিম্মি মুক্তির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ওই মুখপাত্র। বাকী জিম্মিদের মুক্তির জন্য দক্ষিণ কোরিয়ার কূটনীতিকরা আলাপ আলোচনা চালাচ্ছেন। তালেবানদের হাতে এখন ১৯ জন জিম্মি রয়েছে। এর মধ্যে ১৬ জনই নারী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫০ঘ.