কাবুল, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের মোকাবেলায় একযোগে কাজ করার ঘোষণা দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। কাবুলে চারদিনব্যাপী জির্গা বা শান্তি সমাবেশের সমাপনী অধিবেশনে রোববার দু'নেতা এ ঘোষণা দেন। পাক - আফগান যৌথ উদ্যোগে আয়োজিত এ বৈঠকে আরও যোগ দিয়েছেন দুই দেশের রাজনীতিবিদ ও আদিবাসী গোষ্ঠীপতিরা।
জির্গার সমাপনী অধিবেশনে মুশাররফ বলেন,"শান্তি, ঐক্য, বিশ্বাস এবং সহযোগিতা ছাড়া দুই দেশের অন্য কোনো পথ নেই।" তিনি বলেন," সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়ার পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না।"
উল্লেখ্য, আফগান কর্মকর্তারা প্রায়ই পাকিস্তানকে তালেবান ও আল-কায়েদাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে অভিযুক্ত করে আসছেন। পাকিস্তান এসমস্ত অভিযোগ বারবার অস্বীকার করেছে। কিন্তু জির্গায় ভাষণদানকালে মুশাররফ পাকিস্তানের মাটি থেকে জঙ্গিদের মদদ পাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি বিশেষ করে সরকারের নিয়ন্ত্রণের বাইরে আফগান সীমান্তে এই মদদ পাওয়ার কথা স্বীকার করেন।
মুশাররফ বলেন,"এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আফগান জঙ্গিরা পাকিস্তানের মাটি থেকে সহযোগিতা পাচ্ছে। আপনাদের এলাকায় যে সমস্যা আপনারা মোকাবেলা করছেন আমাদের অংশ থেকে তাতে সমর্থন যোগানোই এজন্য দায়ী।"
ফলে দু'দেশই তাদের নিজ নিজ মাটিতে জঙ্গিদের কোনো আশ্রয়-প্রশয় না দেওয়া বা কোনোরকম প্রশিক্ষণ শিবির কিংবা ঘাঁটি গাড়তে না দেওয়ার অঙ্গীকার করেছে।
পার্ক - আফগান জির্গার যৌথ ঘোষণায় বলা হয়, "এই যৌথ শান্তি জির্গা একথা স্পষ্টভাবে স্বীকার করে যে, সন্ত্রাসবাদ উভয় দেশের জন্যই হুমকি এবং উভয় দেশের জাতীয় নীতি ও নিরাপত্তা কৌশলের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া উচিৎ।"
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই তার সংক্ষিপ্ত ভাষণে বলেন,"এটি অত্যন্ত আনন্দের বিষয় যে, উভয় দেশের মধ্যে এ জির্গা অনুষ্ঠিত হল। ভাল ফলাফল, অর্জন এবং উভয় দেশের জন্য একটি বার্তা রেখে শেষ হল এই জির্গা।"
এর আগে আফগান প্রেসিডেন্টের মুখপাত্র হুমায়ুন হামিদজাদা বলেছেন, "আফগান পক্ষ জির্গার বিষয়ে প্রতিশ্র"তিবদ্ধ এবং এখানে গৃহীত সিদ্ধান্তকে অবশ্যই সম্মান করবো আমরা; একইসঙ্গে পাকিস্তানি প্রতিপক্ষের কাছ থেকেও আমরা একই বিষয় প্রত্যাশা করছি ।"
তবে জির্গার উদ্বোধনী অনুষ্ঠানে মুশাররফের যোগ না দেওয়ায় ইতিমধ্যেই খানিকটা ম্লান হয়ে গেছে বৈঠকটি। দেশে কাজ থাকার কথা উল্লে
bdnews24