২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গভর্নর ও পুলিশ প্রধান বোমায় নিহত

ইরাকের দক্ষিণাঞ্চলীয় দিওয়ানিয়া প্রদেশের গভর্নর ও পুলিশ প্রধান শনিবার রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। তাদের ৩ দেহরক্ষীও মারা গেছে। পুলিশ এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 04:04 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

দিওয়ানিয়া, ইরাক, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের দক্ষিণাঞ্চলীয় দিওয়ানিয়া প্রদেশের গভর্নর ও পুলিশ প্রধান শনিবার রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। তাদের ৩ দেহরক্ষীও মারা গেছে। পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, গভর্নর খলিল জলিল হামজা এবং পুলিশ প্রধান মেজার জেনারেল খালেদ হাসান প্রদেশের রাজধানী দিওয়ানিয়া থেকে ৩০ কিলোমিটার পূর্বে একটি এলাকায় একজন নেতৃস্থানীয় উপজাতি শেখের দাফন শেষ করে ফিরছিলেন। এ সময় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটে। খলিল জলিল ইরাকের সুপ্রিম ইসলামিক ইরাকি কাউন্সিলের (এসআইআইসি) সদস্য ছিলেন। এসআইআইসি শিয়াদের সর্ববৃহৎ দল। আগে দিওয়ানিয়া প্রদেশের নাম ছিল কাদিসিয়া। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২২০০ ঘ.