২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজির- নেওয়াজকে দেশে ফিরতে দেবেন না মুশাররফ

পাকিস্তানের সাবেক দুই প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও নেওয়াজ শরীফ আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশে ফিরুক এটা চান না সে দেশের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ। শনিবার একজন মন্ত্রী এ কথা জানিয়েছেন। এ বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের শুরুতে পাকিস্তানের চারটি প্রাদেশিক পরিষদ এবং পার্লামেন্ট নির্বাচন হতে পারে। মুশাররফ সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে বলেন, নির্বাচনের আগে ওই দুই নেতা দেশে ফিরলে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 02:42 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ইসলামাবাদ, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সাবেক দুই প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও নেওয়াজ শরীফ আসন্ন সাধারণ নির্বাচনের আগে দেশে ফিরুক এটা চান না সে দেশের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ। শনিবার একজন মন্ত্রী এ কথা জানিয়েছেন। এ বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের শুরুতে পাকিস্তানের চারটি প্রাদেশিক পরিষদ এবং পার্লামেন্ট নির্বাচন হতে পারে। মুশাররফ সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে বলেন, নির্বাচনের আগে ওই দুই নেতা দেশে ফিরলে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। বৈঠকে উপস্থিত থাকা তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী দুররানি রয়টার্সকে বলেন, "নির্বাচন অবশ্যই অবাধ ও নিরপেক্ষ হবে। এর জন্য পরিবেশ তৈরিতে সব রাজনৈতিক দলকে সহায়ক ভূমিকা পালন করতে হবে।" তিনি নির্বাসনে থাকা সাবেক দুই প্রধানমন্ত্রীর দেশে ফেরার পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, " প্রেসিডেন্ট বলেছেন রাজনৈতিক অস্থিতিশীলতা এড়াতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বজায় রাখা জরুরি।" এর আগে ২০০২ সালে বেনজির ও নেওয়াজকে দেশে ফিরতে এবং নির্বাচনে অংশ নিতে দেয়নি মুশাররফ সরকার। ১৯৯৯ সালে মুশাররফ সেনাপ্রধান থাকা অবস্থায় রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে নেওয়াজ শরীফকে উৎখাত করে ক্ষমতা দখল করেন। গত সপ্তাহে নেওয়াজ শরীফ দেশে ফেরার জন্য সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেন। এর আগে দুবাইয়ে মুশাররফ-বেনজির গোপন বৈঠক হয়। মুশাররফ তার ক্ষমতা সংহত করার জন্য বেনজিরের সমর্থন চান। তবে বেনজির চান মুশাররফ সেনাপ্রধানের পদ থেকে সরে দাঁড়ান। নেওয়াজ শরীফ সৌদি আরব এবং বেনজির লন্ডন ও দুবাইয়ে বাস করছেন। বুধবার জরুরি অবস্থা জারি হতে পারে বলে খবর প্রকাশের পর সেটা নাকচ করে দেন মুশাররফ সরকার। এ প্রসঙ্গে মুশাররফের উদ্ধৃতি দিয়ে তথ্য মন্ত্রী রয়টার্সকে জানান, তিনি সম্পাদকদের বলেছেন তার কাছে জরুরি অবস্থা জারির প্রস্তাব ছিল। মুশাররফ তাদের বলেন, "কিন্তু আমি ওই প্রস্তাবে স্বাক্ষর করিনি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২০১৯ ঘ.