মাদ্রিদ, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অভিবাসনের উদ্দেশে সাগর পাড়ি দেওয়ার সময় মাল্টা উপকূলের কাছে ভূমধ্যসাগর থেকে ২৭ জনকে উদ্ধার করেছে স্পেনের একটি প্রমোদতরী। শুক্রবার সে দেশের একটি পত্রিকার ওয়েবসাইটে এ খবর প্রকাশ করা হয়। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
এর আগে ২৫০ অভিবাসীসহ একটি নৌকা ধরা পড়ে।
ভিশন ক্রুজ নামের একটি পর্যটন গ্র"পের জাহাজটি মাল্টা উপকূল থেকে ৮০ মাইল দূরে ওই ২৭ জনকে লাইফজ্যাকেট পরা অবস্থায় সাগরে ভাসতে দেখে।
এল পেইস পত্রিকার ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, জাহাজে অস্থায়ীভাবে তৈরি হাসপাতালে তাদের শুশ্র
bdnews24