২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদ হামিদ আনসারি ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত

মোহাম্মদ হামিদ আনসারি ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্যদের ভোটে তিনি ওই আনুষ্ঠানিক রাষ্ট্রীয় পদে নির্বাচিত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2007, 04:42 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

নয়াদিল্লি, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মোহাম্মদ হামিদ আনসারি ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্যদের ভোটে তিনি ওই আনুষ্ঠানিক রাষ্ট্রীয় পদে নির্বাচিত হন। কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী সাবেক কূটনীতিক ও শিক্ষাবিদ হামিদ আনসারি বিরোধী বিজেপি জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) নাজমা হেপতুল্লাহকে ২৩৩ ভোটে পরাজিত করেন। তিনি ভারতের তৃতীয় মুসলমান উপরাষ্ট্রপতি। পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারপার্সন হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন। নির্বাচন কর্মকর্তা যোগেন্দ্র নারায়ণ সাংবাদিকদের বলেন, " মোহাম্মদ হামিদ আনসারিকে উপরাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছে।" গত মাসে ক্ষমাসীন জোটের প্রার্থী প্রতিভা পাতিল রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনিই ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি। আনসারি সংখ্যালঘুদের স্বার্থে গঠিত জাতীয় কমিশনের প্রধান ছিলেন। সরকারিভাবে প্রকাশিত জীবনবৃত্তান্ত অনুসারে, তিনি আরব আমিরাত, আফগানিস্তান, ইরান, সৌদি আরব, অস্ট্রেলিয়ায় ভারতের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া তিনি জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত আনসারি ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান আলীগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২১২৮ ঘ.