২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে গাজায় বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার বিধ্বস্ত

জেরুজালেমের ওল্ড সিটিতে শুক্রবার এক বন্দুক যুদ্ধে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। পুলিশ ও চিকিৎসকরা জানায়, একজন আরব ইসরায়েলি নিরাপত্তারক্ষীর কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে গুলি করলে গোলাগুলি শুরু হয়। এতে হামলাকারী নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2007, 11:26 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

গাজা, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- জেরুজালেমের ওল্ড সিটিতে শুক্রবার এক বন্দুক যুদ্ধে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। পুলিশ ও চিকিৎসকরা জানায়, একজন আরব ইসরায়েলি নিরাপত্তারক্ষীর কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে গুলি করলে গোলাগুলি শুরু হয়। এতে হামলাকারী নিহত হয়। এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনি ভূ-খণ্ড গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় রাফা বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার বিধ্বস্ত হয়। ওই এলাকার বাসিন্দা এবং নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি পুলিশ হামলাকারীকে একজন 'আরব' ও 'সন্ত্রাসী' হিসাবে শনাক্ত করেছে। তার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে বলে জানিয়েছে তারা। তবে কি কারণে ওই ব্যক্তি নিরাপত্তারক্ষীর ওপর হামলা করেছে সেটা জানায়নি পুলিশ। পুলিশের একজন কমান্ডার ইসরায়েলি রেডিওকে জানান, ওল্ড সিটির খ্রিস্টান কোয়ার্টারের সেপুলক্রি চার্চের কাছে একটি জনাকীর্ণ বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নিরাপত্তারক্ষীর বন্দুক চুরি করে তাকে গুলি করে। পরে আরেকজন নিরাপত্তারক্ষী তাকে ধাওয়া করে এবং হত্যা করে। পুলিশ কমান্ডার বলেন, "বন্দুক যুদ্ধে কয়েকজন সাধারণ নাগরিক আহত হয়েছে।" বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, বিমানবন্দরে ৩ জন সশস্ত্র জঙ্গিকে লক্ষ্য করে সেনাবাহিনী বিমান হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরায়েলের একটি হেলিকপ্টার পরিত্যক্ত কন্ট্রোল টাওয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি। ইসলামী জিহাদ নামের একটি জঙ্গি গ্র"প জানায়, বিমানবন্দর এলাকায় তাদের ৩ জন বন্দুকধারী অবস্থান করছিলো। তবে হামলার আগেই তারা সেখান থেকে সরে যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৭০৩ ঘ.