ওয়াশিংটন, আগস্ট ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সে দেশের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বুশ এ আহ্বান জানান।
তিনি বলেন, "পাকিস্তানের ঘরোয়া বিষয়গুলোর ওপর আমি নজর দিতে চাই। অর্থাৎ প্রেসিডেন্ট মুশাররফ তার দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করুন এটা আমরা চাই। এ বিষয়টা আমরা তাকে বলেছি। আশা করি তিনি সেটা করবেন।"
এর আগে বৃহস্পতিবার মুশাররফ সরকার পাকিস্তানে জরুরি অবস্থা জারির সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছে, তারা নির্বাচন দিতে আগ্রহী। জরুরি অবস্থা জারি হতে পারে এ গুঞ্জন ছড়িয়ে পড়লে পাকিস্তানের একজন মুখপাত্র এ কথা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/০০০৯ ঘ.
bdnews24