২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কে প্রচণ্ড ঝড়ে জনজীবন বিপন্ন

প্রচণ্ড ঝড় আর বৃষ্টিতে বুধবার নিউইয়র্কের জনজীবনে নেমে এসেছে বিপর্যয়কর অবস্থা। রাস্তা ও রেল লাইন পানিতে তলিয়ে গেছে। বিমান উড্ডয়ন হয়েছে বিলম্বিত। বহু মানুষ কাজে যেতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 09:19 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

নিউইয়র্ক, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - প্রচণ্ড ঝড় আর বৃষ্টিতে বুধবার নিউইয়র্কের জনজীবনে নেমে এসেছে বিপর্যয়কর অবস্থা। রাস্তা ও রেল লাইন পানিতে তলিয়ে গেছে। বিমান উড্ডয়ন হয়েছে বিলম্বিত। বহু মানুষ কাজে যেতে পারেনি। এখানে-ওখানে গাছ উপড়ে ছিটকে গিয়ে পড়েছে গাড়ির ওপর। রাস্তার ওপর পড়ায় বন্ধ হয়ে গেছে রাস্তা। ঘরের চাল উড়ে গেছে। কোথাও কোথাও বিদ্যূৎ সংযোগ হয়ে পড়েছে বিচ্ছিন্ন। নিউইয়র্কের সিটি মেয়র মিখায়েল ব্লুমবার্গ বলেছেন, আন্ডারপাসে আটকে পড়া একটি গাড়িকে ঝড় পেছন দিক থেকে ধাক্কা দিলে তার আরোহী এক মহিলা মারা যান। মধ্য ম্যানহাটন এলাকার ওপর দিয়ে যাওয়া প্রতিটি পথেই ব্যস্ত সময়ে যানজটে পড়তে হয়েছে যাত্রীদের । পার্শ্ববর্তী নিউ জার্সি থেকে আসা রেল লাইনগুলোরও চলাচলে সমস্যা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ডিডি/এসি/১৫১৪ ঘ.