২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজিরিস্তানের জঙ্গি আস্তানায় হামলা চালাল পাকিস্তান

পাকিস্তানের নিরাপত্তারক্ষীরা মঙ্গলবার উত্তর ওয়াজিরিস্তানের তালেবানপন্থী জঙ্গিদের কয়েকটি আস্তানায় হামলা চালিয়েছে। ওই হামলায় সেনারা হেলিকপ্টার গানশিপও ব্যবহার করে। সেনাবাহিনীর একজন কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 11:12 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

মিরানশাহ, পাকিস্তান, আগস্ট ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের নিরাপত্তারক্ষীরা মঙ্গলবার উত্তর ওয়াজিরিস্তানের তালেবানপন্থী জঙ্গিদের কয়েকটি আস্তানায় হামলা চালিয়েছে। ওই হামলায় সেনারা হেলিকপ্টার গানশিপও ব্যবহার করে। সেনাবাহিনীর একজন কর্মকর্তা একথা জানিয়েছেন। আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতীয় এলাকার প্রধান শহর মিরানশাহ থেকে প্রায় ২৫ কিলোমিটার পশ্চিমের দেগান এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি বাড়ি ধ্বংস করা হয়েছে। তারা আরও জানান, হামলায় সেনাবাহিনী মর্টার ও কামান ব্যবহার করেছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তা বলেন, জঙ্গিরা সেখানে লুকিয়ে আছে