২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত

মধ্য তুরস্কে ফল বোঝাই একটি লরির সঙ্গে একটি মিনিবাসের সংঘর্ষে সোমবার রাতে ২৪ ব্যক্তি নিহত হয়েছেন। রাষ্ট্র পরিচালিত বার্তাসংস্থা আনাতোলিয়া মঙ্গলবার এ খবর জানিয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই ছিলেন মিনিবাসটির যাত্রী। মিনিবাসটির সঙ্গে সংঘর্ষ হওয়া লরির চালকও দুর্ঘটনায় নিহত হন। মিনিবাসটির অধিকাংশ যাত্রীই ছিলেন কৃষি শ্রমিক। তারা তুরস্কের বার্ষিক ফসল কাটার মৌসুমে শ্রমিক হিসাবে কাজ করতে কৃষ্ণ সাগর অঞ্চলে যাচ্ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 08:06 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

আঙ্কারা, আগস্ট ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়াটর্স) - মধ্য তুরস্কে ফল বোঝাই একটি লরির সঙ্গে একটি মিনিবাসের সংঘর্ষে সোমবার রাতে ২৪ ব্যক্তি নিহত হয়েছেন। রাষ্ট্র পরিচালিত বার্তাসংস্থা আনাতোলিয়া মঙ্গলবার এ খবর জানিয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই ছিলেন মিনিবাসটির যাত্রী। মিনিবাসটির সঙ্গে সংঘর্ষ হওয়া লরির চালকও দুর্ঘটনায় নিহত হন। মিনিবাসটির অধিকাংশ যাত্রীই ছিলেন কৃষি শ্রমিক। তারা তুরস্কের বার্ষিক ফসল কাটার মৌসুমে শ্রমিক হিসাবে কাজ করতে কৃষ্ণ সাগর অঞ্চলে যাচ্ছিলেন। রাজধানী আঙ্কারা থেকে পাঁচশ' কিলোমিটার পূর্বের সিভাস প্রদেশে সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গভর্নর জানিয়েছেন, মিনিবাসটির চালক খুবই জোরে গাড়ি চালাচ্ছিলেন এবং লরিটিকে ওভারটেক করার চেষ্টা করেছিলেন। তুরস্কের টেলিভিশনে দুর্ঘটনায় বিধ্বস্ত গাড়ি এবং ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৫০ ঘ.