২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চরম উত্তেজনার মধ্যে লেবাননে উপ-নির্বাচন অনুষ্ঠিত

চরম উত্তেজনার মধ্যে লেবাননের হাজার হাজার নাগরিক রোববার উপনির্বাচনে ভোট দিয়েছে। নিহত দুজন সিরিয়া-বিরোধী আইনপ্রণেতার উত্তরসূরী নির্বাচন করতেই দলে দলে ভোট দিতে আসে ভোটাররা। নভেম্বরে নিহত মন্ত্রী পিয়ারে জামায়েলের শূণ্য আসনে এই উপনির্বাচন পশ্চিমা সমর্থিত সরকার ও এর বিরোধী শিবিরের মধ্যে যেন শক্তিমত্তা পরীক্ষার লড়াইয়ে রূপ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 02:35 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

বৈরুত, আগস্ট, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চরম উত্তেজনার মধ্যে লেবাননের হাজার হাজার নাগরিক রোববার উপনির্বাচনে ভোট দিয়েছে। নিহত দুজন সিরিয়া-বিরোধী আইনপ্রণেতার উত্তরসূরী নির্বাচন করতেই দলে দলে ভোট দিতে আসে ভোটাররা। নভেম্বরে নিহত মন্ত্রী পিয়ারে জামায়েলের শূণ্য আসনে এই উপনির্বাচন পশ্চিমা সমর্থিত সরকার ও এর বিরোধী শিবিরের মধ্যে যেন শক্তিমত্তা পরীক্ষার লড়াইয়ে রূপ নিয়েছে। ৯ মাসের রাজনৈতিক সংগ্রামসহ আরও নানা সঙ্কটে জর্জরিত লেবাননে রোববারের নির্বাচনে স্বাভাবিকভাবেই সহিংসতা দেখা দেওয়ার উত্তেজনা ছিল। তবে ভোট চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বৈরুতের উত্তরপূর্বের মেটন জেলায় শুণ্য আসনে প্রতিদ্বন্দ্বিতা হয় সাবেক প্রেসিডেন্ট আমিন জামায়েল (পিয়ারে জামায়েলের বাবা) এবং বিরোধীদলীয় 'ফ্রি প্যাট্রিওটিক মুভমেন্ট' এর নেতা মিখায়েল আউনের সঙ্গে। জামায়েল হচ্ছেন সিরিয়া-বিরোধী কোয়ালিশনের মধ্যমনি। এই কোয়ালিশনকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং সৌদি আরব। আর আউন হচ্ছেন প্রধান বিরোধীদলীয় খ্রীস্টান নেতা। এ দলে রয়েছে হিজবুল্লাহ। যারা সিরিয়া ও ইরানের মিত্র। এই দুই প্রথীল লড়াই নিয়ে যতটা উত্তেজনা দেখা গেছে, বৈরুতে সুন্নি মুসলিম আসনের উপ-নির্বাচন নিয়ে ততটা উত্তেজনা দেখা যায়নি। বৈরুতে ওয়ালিদ এইদোর শুণ্য আসনে উপনির্বাচন হয়। ওয়ালিদও জুনে গাড়ীবোমা হামলায় নিহত হয়েছেন। এই আসনে সাদ আল হারিরির প্রধান সুন্নি ফিউচার গ্র"প জযী হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ এ জেলায় নিহত রফিক হারিরির সমর্থন তুঙ্গে। জামায়েল ও তার মিত্ররা পিয়ারে জামায়ের ও এইডোসহ লেবাননের সিরিয়া-বিরোধী নেতাদে;র হত্যা করার জন্য সিরিয়াকে দায়ী করেছে। তবে দামেস্ক এ ধরনের হত্যাকান্ডের কথা অস্বীকার করেছে। নিরপেক্ষ একটি নির্বাচন পর্যবেক্ষক দল জানিয়েছে, নিমনীতির ছোটখাটো কিছু লঙ্ঘন ছাড়া ভোটগ্রহণ গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণভাবেই হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩১ঘ.