২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে কথাবার্তা বলা 'অপ্রীতিকর': বুশ

প্রেসিডেন্ট বুশ আল কায়েদার ঘাঁটি নির্মূলে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের হামলা চালানো নিয়ে কথাবার্তা বলাকে 'অপ্রীতিকর' বলে মন্তব্য করেছেন । ওয়াশিংটন তার মিত্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল বলে উল্লেখ করে বুশ ওই মন্তব্য করেছেন বলে জানিয়েছে পাকিস্তান সরকার। এক সরকারি বিবৃতিতে শনিবার বলা হয় পাকিস্তানের ৬০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে টেলিফোনে বুশ এসব কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 09:26 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ইসলামাবাদ, আগস্ট ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রেসিডেন্ট বুশ আল কায়েদার ঘাঁটি নির্মূলে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের হামলা চালানো নিয়ে কথাবার্তা বলাকে 'অপ্রীতিকর' বলে মন্তব্য করেছেন । ওয়াশিংটন তার মিত্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল বলে উল্লেখ করে বুশ ওই মন্তব্য করেছেন বলে জানিয়েছে পাকিস্তান সরকার। এক সরকারি বিবৃতিতে শনিবার বলা হয় পাকিস্তানের ৬০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে টেলিফোনে বুশ এসব কথা বলেছেন। পাকিস্তানে হামলা চালানো নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী বারাক ওবামার মন্তব্যের সমালোচনা করে বুশ এ মন্তব্য করেন এবং এ ধরনের মন্তব্যকে নির্বাচনে জেতার কৌশল হিসেবেও অভিহিত করেন তিনি। পাকিস্তান সরকার জানায়, ১৪ আগস্ট দেশটির স্বাধীনতা দিবসের ৬০তম বর্ষপূর্তি উপলক্ষে পাকিস্তানিদের অভিনন্দন জানানোর জন্য প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে করা এক টেলিফোন আলাপে বুশ এ মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে পাকিস্তানে আল কায়েদার ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে এবং সেক্ষেত্রে পাকিস্তান সরকারের অনুমতিরও তোয়াক্কা করা হবে না