২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশ্বিক উষ্ণতা নিয়ে বৈঠকের পরিকল্পনা বুশের

বৈশ্বিক উষ্ণতা নিয়ে আগামী মাসে একটি বৈঠক আয়োজনের পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। শুক্রবার বুশ প্রশাসন পরিকল্পনাটি প্রকাশ করে। ওই বৈঠকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী দেশগুলো যোগ দেবে। তারা গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে একটি চুক্তিতে আসার ব্যাপারে আলোচনা করবে। ২৭ থেকে ২৮ সেপ্টেম্বর দু দিনব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে ওয়াশিংটনে। এতে যোগ দিতে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং অপর ১১টি দেশকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন বুশ। গ্যাস নির্গমন হ্রাসে ২০০৮ সাল নাগাদ একটি দীর্ঘ মেয়াদী লক্ষ্য নির্ধারণে তারা কাজ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 05:37 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ওয়াশিংটন, আগস্ট ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বৈশ্বিক উষ্ণতা নিয়ে আগামী মাসে একটি বৈঠক আয়োজনের পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। শুক্রবার বুশ প্রশাসন পরিকল্পনাটি প্রকাশ করে। ওই বৈঠকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী দেশগুলো যোগ দেবে। তারা গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে একটি চুক্তিতে আসার ব্যাপারে আলোচনা করবে। ২৭ থেকে ২৮ সেপ্টেম্বর দু দিনব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হবে ওয়াশিংটনে। এতে যোগ দিতে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং অপর ১১টি দেশকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন বুশ। গ্যাস নির্গমন হ্রাসে ২০০৮ সাল নাগাদ একটি দীর্ঘ মেয়াদী লক্ষ্য নির্ধারণে তারা কাজ করবে। এর আগে বুশ জার্মানিতে জি-৮ সম্মেলনের আগে মে মাসের শেষ দিকে একটি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব দেন। কিন্তু পরে এ ব্যাপারে আর কোন আলোচনা হয়নি। বৈশ্বিক উষ্ণতা হ্রাসে কঠোর পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অবস্থান নেওয়ায় বুশ তোপের মুখে পড়েছেন। রয়টার্সের হস্তগত আমন্ত্রিতদের কাছে লেখা চিঠিতে বুশ ধনী দেশগুলোকে আশ্বস্ত করে বলেছেন, গ্যাস নির্গমন হ্রাসে একটি কর্মকাঠামো তৈরিতে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করবে। তবে যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বুশ এখনও ধনী দেশগুলোর বাধ্যমূলক বেশির ভাগ গ্যাস নির্গমন হ্রাসের বিপক্ষে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, গ্যাস নির্গমন হ্রাসে যুক্তরাষ্ট্রকে লক্ষ্যমাত্রা বেধে না দিলে এ ব্যাপারে উল্লেখ্যযোগ অগ্রগতি অর্জন সম্ভব নয়। জুনে প্রেসিডেন্ট বুশ 'গুরুত্বপূর্ণ' তবে অনির্দিষ্ট মাত্রায় গ্যাস নির্গমন হ্রাসে এবং একটি নতুন বৈশ্বিক চুক্তির ব্যাপারে সমঝোতায় আসতে জি-৮ নেতাদের সঙ্গে একমত হন। ওই চুক্তিটি ২০১২ সালের পর কিয়োটো প্রটোকলকে আরও স