ওয়াশিংটন, আগস্ট ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা উপগ্রহকে অকার্যকর ও পুরোপুরি লোকসানি খাত ঘোষণা করে কক্ষপথ থেকে উপগ্রহটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছর ডিসেম্বরে উৎক্ষেপণ করা নতুন প্রযুক্তির ওই উপগ্রহটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মার্কিন কর্তৃপক্ষের। উপগ্রহটিকে ধীরে ধীরে নামিয়ে বায়ুমণ্ডলে ফিরিয়ে আনার পর বিস্ফোরণের মাধ্যমে এটিকে ধ্বংস করে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এল - ২১ নামের ওই উপগ্রহটি তৈরী ও উৎক্ষেপণে কয়েকশ কোটি ডলার খরচ হয়েছিল। প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা এ সপ্তাহে রয়টার্সকে একথা জানিয়েছেন।
এল - ২১ নামের গোপন ওই উপগ্রহটির নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 'সিনথেটিক অ্যাপারচার' প্রযুক্তির রাডার ব্যবহার করে ভূ-পৃষ্ঠের বিশদ ছবি তোলা এবং নতুন মাত্রার অত্যাধুনিক মানচিত্র প্রণয়ন ও গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য উপগ্রহটি তৈরী করা হয়েছিল।
সিনথেটিক অ্যাপারচার রাডার সাধারণত অন্ধকার কিংবা ভারী মেঘের স্তর ভেদ করে এমনকি মাটির নীচের কোনো বস্তুকে সনাক্ত করার কাজে সহায়তা করে থাকে। ঘন জঙ্গল কিংবা লতাপাতা গাছপালায় ঢাকা কোনো জায়গায় লুকিয়ে থাকা কোনোকিছুও খুঁজে বের করা সম্ভব এ প্রযুক্তিতে।
উপগ্রহটি কেন বিকল হয়ে গেল কিংবা এর কিভাবে এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল রিকোনেইশান্স অফিস' (এনআরও)।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, আগামী দশকগুলোতে ধীরে ধীরে কক্ষপথ থেকে নেমে আসবে উপগ্রহটি। পরে কোনো এক সময়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর উপগ্রহটি বিস্ফোরিত হবে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তাদের মতে ওই বিস্ফোরণের ফলে মানব বসতির কোনো ক্ষতি হবে না।
এদিকে, আগামী বছরগুলোতে নতুন করে এল - ২১ উপগ্রহে ব্যবহৃত প্রযুক্তির নতুন উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিবে বলে জানিয়েছেন তারা। এতে আরও চার পাঁচ বছর সময় লেগে যেতে পারে বলে মনে করছেন কর্মকর্তারা।
প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, সা
bdnews24