ওয়াশিংটন, আগস্ট ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জঙ্গি বিমানবহর মেরামতের জন্য ইরান কিনতে চাইছে এমন প্রায় দেড়হাজার 'যন্ত্রাংশ' নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও খোলা বাজারে বিক্রি করে দিয়েছে পেন্টাগন। ইরানের বিমান বহরে থাকা যুক্তরাষ্ট্রের তৈরী এফ - ১৪ 'টমক্যাট' জঙ্গি বিমান সচল রাখার জন্য দীর্ঘদিন ধরে ওইসব যন্ত্রাংশ কিনতে চাইছিল দেশটি। এমন খবর পেন্টাগনের জানা থাকলেও খোলা বাজারে ব্রিক্রি নিষিদ্ধ ওইসব যন্ত্রাংশ 'ভুল করে' বিক্রি করে দেয় তারা। যুক্তরাষ্ট্র সরকারের এক প্রতিবেদনে একথা বেরিয়ে এসেছে।
কংগ্রেসের তদন্ত শাখা 'দ্য গভর্মেন্ট একাউন্টেবিলিটি অফিস' (জিএও) তাদের প্রতিবেদনে মার্কিন আইনপ্রণেতাদের জানিয়েছে যে 'বিমানের যন্ত্রাংশগুলি' নিয়ন্ত্রণে রাখা এবং খোলা বাজারে বিক্রি না করার কথা থাকলেও পেন্টাগনের একটি কারিগরী ত্র"টির কারণে সেগুলো ভুল করে একটি বেসরকারী কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয়। বুধবার ওই প্রতিবেদন প্রকাশ করে জিএও।
এ বছরের জানুয়ারিতে এফ - ১৪ জঙ্গি বিমানের সঙ্গে সম্পর্কিত সব ধরনের যন্ত্রাংশ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে পেন্টাগন। এমনকি ওই বিমানে ব্যবহৃত সাধারণ নাট-ও ছিল নিষিদ্ধের তালিকায়। কিন্তু জিএও'র প্রতিবেদনে বলা হয় ফেব্র"য়ারি মাসেই একটি 'অজ্ঞাত পরিচয়' কোম্পানির কাছে টমক্যাট এফ -১৪ বিমানের প্রায় ১,৩৮৫ টি যন্ত্রাংশ বিক্রি করে পেন্টাগন।
এদিকে, পেন্টাগনের প্রতিরক্ষা সরবরাহ সংস্থার মুখপাত্র জ্যাক হুপার এক ই - মেইলে জানিয়েছেন, ভুলবশত বিক্রি হয়ে যাওয়া ওই যন্ত্রাংশগুলোর মাত্র দুইটি ছাড়া আর সবই ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তারা। এবং বাকী দুইটি যন্ত্রাংশ উদ্ধারের জন্য সেগুলোর ত্রেতার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন তারা। এ যন্ত্রাংশগুলোর মধ্যে ১,৩৬২টি - ই সাধারন নাট বল্টু বলে উল্লেখ করেন হুপার।
৬ ই জুলাই জিএও প্রকাশিত প্রতিবেদনে বলা হয়,"এফ - ১৪ জঙ্গি বিমান চালাচ্ছে এমন একটি দেশ ইরান ওই যন্ত্রাংশগুলো কিনতে চাইছে বলে জানা গেছে। এ ধরনের যন্ত্রাংশ যদি খোলা বাজারে সহজলভ্য হয় তাহলে তা জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।"
তবে ইরান ওই যন্ত্রাংশগুলোর একটিও পেয়েছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন মার্কিন কর্মকর্তারা।
১৯৭০ এর দশক থেকে যুক্তরাষ্ট্রের তৈরী টমক্যাট এফ - ১৪ জঙ্গি বিমান রয়েছে ইরানের বিমান বহরে। তবে মূলত মার্কিন নৌবাহিনীতে ব্যবহৃত এফ - ১৪ বিমানগুলো ২০০৬ সালে বাতিল ঘোষণা করে বিমান বহর থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬০০ঘ.
bdnews24