২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'তালেবান বন্দি মুক্তিতে দ কোরিয়ার তেমন কিছু করার নেই'

জিম্মি সংকট নিরসনে অপহরণকারীদের ৮ তালেবান বন্দি মুক্তির দাবি পূরণে দক্ষিণ কোরীয় সরকারের তেমন কিছু করার নেই। দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা শুক্রবার এ কথা বলেন। আফগানিস্তানে দক্ষিণ কোরীয় জিম্মি সংকট ৩ সপ্তাহে পড়লো। তালেবান অপহরণকারীরা গজনী প্রদেশে বাসে ভ্রমণের সময় দক্ষিণ কোরিয়া ২৩ জন খ্রিস্টান স্বেচ্ছাসেবককে অপহরণ করে। এদের মধ্যে ১৮ জন নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 12:46 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

সিউল, আগস্ট ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্মি সংকট নিরসনে অপহরণকারীদের ৮ তালেবান বন্দি মুক্তির দাবি পূরণে দক্ষিণ কোরীয় সরকারের তেমন কিছু করার নেই। দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা শুক্রবার এ কথা বলেন। আফগানিস্তানে দক্ষিণ কোরীয় জিম্মি সংকট ৩ সপ্তাহে পড়লো। তালেবান অপহরণকারীরা গজনী প্রদেশে বাসে ভ্রমণের সময় দক্ষিণ কোরিয়া ২৩ জন খ্রিস্টান স্বেচ্ছাসেবককে অপহরণ করে। এদের মধ্যে ১৮ জন নারী। পরে তালেবানরা জিম্মি মুক্তির শর্ত হিসাবে আফগানিস্তান থেকে কোরীয় সেনা প্রত্যাহার এবং তাদের ৮ বন্দি সহযোদ্ধার মুুক্তি দাবি করে। দাবি পূরণ না করায় এ পর্যন্ত তারা ২ পুরুষ জিম্মিকে হত্যা করেছে। তালেবানদের সঙ্গে দক্ষিণ কোরীয় সরকার যোগাযোগ রেখে আসছে। বৃহস্পতিবার অপহরণকারীদের সঙ্গে সরাসরি আলোচনার চেষ্টায় সে দেশের একটি প্রতিনিধি দল গজনী প্রদেশে গেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র চুন হো-সান সাংবাদিকদের বলেন, " তালেবানদের সঙ্গে আমাদের যে যোগাযোগ আছে তার মাধ্যমে আমরা তাদেরকে স্পষ্ট করে জানাতে চাই যে, ৮ বন্দি মুক্তির যে শর্ত তারা দিয়েছে তা পুরণে দক্ষিণ কোরিয়ার করণীয় আসলে সীমিত।" একই দিন শুক্রবার তালেবান মুখপাত্র জানান, অপহরণকারী দলটি কোরীয় প্রতিনিধি দলের সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছে। তবে সরাসরি আলোচনার স্থান কোথায় হবে সেটা এখনও জানায়নি তালেবান গ্র"পটি। মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ ফোনে রয়টার্সকে বলেন, "তালেবানরা তাদের নিয়ন্ত্রণাধীন কোন একটি এলাকায় আলোচনায় বসতে চায় এবং তারা কোরীয় প্রতিনিধি দলকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে।" বৃহস্পতিবার ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার ৮ জন আইনপ্রণেতা জিম্মিদের উদ্ধারে সাহায্য চেয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর আইনপ্রণেতা পার্ক জিন সাংবাদিকদের বলেন, "জিম্মিদের ব্যাপারে আমরা যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন এবং সমবেদনা নিশ্চিত করেছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৬৪৭ ঘ.