ইসলামাবাদ, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সাত বছর নির্বাসিত জীবন যাপনের পর সপরিবাবে দেশে ফিরতে বৃহস্পতিবার সুপ্রীম কোর্টে আবেদন করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ।
জেনারেল পারভেজ মুশাররফ ১৯৯৯ সালে নেওয়াজ শরিফ সরকারকে উৎখাত করার পর ২০০০ সালে তাকে সপরিবারে সৌদি আরবে নির্বাসনে পাঠান।
পাকিস্তান সরকার বলছে, ১০ বছরের একটি চুক্তির আওতায় শরিফকে নির্বাসনে পাঠানো হয়েছে। কিন্তু চুক্তির বিস্তারিত বিবরণ আজ অবধি প্রকাশ করা হয়নি। আর শরিফও এ ধরনের কোনো চুক্তি হওয়ার কথা অস্বীকার করে আসছেন।
এই আবেদনে শরিফ আদালতের কাছে এই আদেশ জারির আবেদন করেছেন যে, সরকার যেন তার ভাই ও পাঞ্জাব প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শাহাবাজ শরিফসহ পরিবারের সদস্যদের সঙ্গে তার ফেরার ব্যাপারে "প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বাধা, প্রতিরোধ বা বিঘ
bdnews24