২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী হামলা প্রচেষ্টা নস্যাৎ, নিহত ২

সন্দেহভাজন এক আত্মঘাতী বোমা হামলাকারীর হামলা প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে পাকিস্তান পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্য পাকিস্তানের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ওই হামলাকারী হামলার চেষ্টা করলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 10:34 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ইসলামাবাদ, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সন্দেহভাজন এক আত্মঘাতী বোমা হামলাকারীর হামলা প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে পাকিস্তান পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্য পাকিস্তানের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ওই হামলাকারী হামলার চেষ্টা করলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরের ওই ঘটনায় হামলাকারীর সঙ্গে গোলাগুলিতে এক পুলিশ সদস্যও নিহত হয়েছে। এর আগে ওই পুলিশ সদস্য হামলাকারীকে থামানোর চেষ্টা করে। পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ নাসের বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, "হামলাকারী পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুজনই নিহত হয়।" তিনি বলেন, সন্দেহভাজন ওই জঙ্গি একটি আত্মঘাতী জ্যাকেট পরা ছিল। তবে নিহত হওয়ার আগে সে বোমার বিস্ফোরণ ঘটায়নি। গত মাসে ইসলামাবাদের লাল মসজিদে সামরিক হামলার পর থেকে পাকিস্তানজুড়ে তৎপরতা বাড়িয়েছে জঙ্গিরা। ওই অভিযানের পর পাকিস্তানের বিভিন্ন এলাকায় বোমা ও আত্মঘাতী হামলায় মারা গেছে দুই শতাধিক লোক, যাদের অধিকাংশই পুলিশ ও সেনা সদস্য। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে