২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট হলে পাকিস্তানে হামলা চালাব: ওবামা

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী বারাক ওবামা বলেছেন, ২০০৮ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে তিনি পাকিস্তানের আল কায়েদা ঘাঁটিগুলোতে হামলা চালাবেন। এ ক্ষেত্রে তিনি পাকিস্তান সরকারের অনুমতির তোয়াক্কা করবেন না। পাকিস্তানে আল কায়েদা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর পক্ষে মত দিয়ে বুধবার বারাক ওবামা একথা বলেন। ওয়াশিংটনে এক প্রচারাভিযানে ওবামা বলেন, "জঙ্গিদের গুরুত্বপূর্ণ ঘাঁটি সম্পর্কে যদি ব্যবস্থা নেওয়ার মত গোয়েন্দা তথ্য থাকে এবং পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা হামলা চালাব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 09:18 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ওয়াশিংটন, আগস্ট ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী বারাক ওবামা বলেছেন, ২০০৮ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে তিনি পাকিস্তানের আল কায়েদা ঘাঁটিগুলোতে হামলা চালাবেন। এ ক্ষেত্রে তিনি পাকিস্তান সরকারের অনুমতির তোয়াক্কা করবেন না। পাকিস্তানে আল কায়েদা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর পক্ষে মত দিয়ে বুধবার বারাক ওবামা একথা বলেন। ওয়াশিংটনে এক প্রচারাভিযানে ওবামা বলেন, "জঙ্গিদের গুরুত্বপূর্ণ ঘাঁটি সম্পর্কে যদি ব্যবস্থা নেওয়ার মত গোয়েন্দা তথ্য থাকে এবং পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা হামলা চালাব।" তার এ বক্তব্য পাকিস্তানের জঙ্গি-বিরোধী লড়াইকে ক্ষতিগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন সেদেশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের গভর্নর ওয়াইস আহমেদ গণি বলেন, এ ধরনের বক্তব্য পাকিস্তানে বাজে প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং তার উল্টো ফল হতে পারে। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আল কায়েদা ও তালেবান জঙ্গিদের পুনরুত্থান ঠেকাতে কি করা যায় এ নিয়ে ওয়াশিংটনে যখন ঘোর বিতর্ক চলছে তখনই ওবামা হামলার পক্ষে জোরালো মতামত দিলেন। পাকিস্তানের ওই অঞ্চলে জঙ্গি তৎপরতা মুশাররফের নিয়ন্ত্রণের বাইরে। এছাড়া আল কায়েদা ও তালেবান ঘাঁটিতে নতুন নতুন জঙ্গিরা জড়ো হওয়া এবং যুক্তরাষ্টে ৯/১১- এর মত আরেকটি হামলা চালাতে তাদের প্রশিক্ষণ গ্রহণের খবরে মার্কিনিরা উদ্বিগ্ন। প্রেসিডেন্ট হিসাবে ওবামা সরকারের পররাষ্ট্র নীতি কি রকম হবে তার একটি আন্দাজ তিনি মার্কিনিদের সামনে এখনই তুলে ধরার চেষ্টা করছেন। তিনি পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একেবারে সরল বলে আরেক ডেমোক্রেট প্রার্থী হিলারির যে অভিযোগ করেছেন তার জবাবও দিলেন। এর আগে হিলারি প্রশ্ন করেছিলেন, সর্বাধিনায়ক হিসাবে তিনি প্রস্তুত কিনা। গত সপ্তাহে হিলারি তার এক মন্তব্যের জন্য তাকে শিশুসুলভ বলে আখ্যায়িত করেন। ইউটিউব ভিডিও বিতর্কে ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বছরেই ইরান, কিউবা, সিরিয়া, উত্তর কোরিয়া ও ভেনিজুয়েলার নেতাদের সঙ্গে সাক্ষাত করবেন বলে বক্তব্য দেন। স