২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের কৃষিমন্ত্রী বরখাস্ত

কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া জাপানের কৃষিমন্ত্রী নোরিহিকো আকাগিকে বুধবার বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। যদিও রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, কৃষিমন্ত্রীকে এতো দেরিতে বরখাস্ত করেছেন যে আবের ভাবমূর্তি উজ্জ্বল করতে সেটা তেমন কাজে আসবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 07:22 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

টোকিও, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া জাপানের কৃষিমন্ত্রী নোরিহিকো আকাগিকে বুধবার বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। যদিও রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, কৃষিমন্ত্রীকে এতো দেরিতে বরখাস্ত করেছেন যে আবের ভাবমূর্তি উজ্জ্বল করতে সেটা তেমন কাজে আসবে না। এলডিপির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট গত সপ্তাহে অনুষ্ঠিত জাপানের উচ্চকক্ষ নির্বাচনে পরাজিত হয়েছে। তবে পদত্যাগ না করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী আবে। অবশ্য বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী আবের এখনই পদত্যাগ করা উচিত বলে মনে করেন না অনেকে। তার পদত্যাগ করা নিয়ে জাপানের জনগণ দ্বিধাবিভক্ত। জাপানের কৃষিমন্ত্রী হিসাবে জুনে নিয়োগ পাওয়া নোরিহিকো আকাগির পদত্যাগপত্র গ্রহণ করেন আবে। এর আগে একইভাবে কেলেঙ্কারিতে জড়িয়ে তার পূর্বসুরি আত্মহত্যা করেন। টোকিওতে আকাগি সাংবাদিকদের বলেন, "সংবাদ মাধ্যমে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট হয়েছে এবং সেগুলো নির্বাচনে প্রভাব ফেলেছে।" তিনি বলেন, "আমি গভীরভাবে দুঃখিত।" আকাগিসহ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া আরও কয়েক জন মন্ত্রীকে সমর্থন করায় নির্বাচনী প্রচারাভিযানে ব্যাপক সমালোচনার মুখে পড়েন আবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমএসবি/১৩১৭ ঘ.