২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে ভরাডুবির পরও পদ ছাড়তে নারাজ জাপানি প্রধানমন্ত্রী

জাপানে রোববার পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির পরও ক্ষমতায় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। ৫২ বছর বয়স্ক আবে তার এই ইচ্ছা জানান দিয়ে বলেন, "পরিস্থিতি মারাত্মক হলেও আমি আমার সব প্রতিশ্র"তি পূরণে দৃঢ়প্রতিজ্ঞ।" নির্বাচনে পরাজয়ের জন্য নিজেই দায়ী একথা স্বীকার করে নিয়ে আবে ওই কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 08:23 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

টোকিও, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাপানে রোববার পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির পরও ক্ষমতায় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। ৫২ বছর বয়স্ক আবে তার এই ইচ্ছা জানান দিয়ে বলেন, "পরিস্থিতি মারাত্মক হলেও আমি আমার সব প্রতিশ্র"তি পূরণে দৃঢ়প্রতিজ্ঞ।" নির্বাচনে পরাজয়ের জন্য নিজেই দায়ী একথা স্বীকার করে নিয়ে আবে ওই কথা বলেন। আবে সরকারের মুখপাত্র সোমবার সাংবাদিকদের বলেন, নির্বাচনে পরাজয়ের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে নানা ভুল পদক্ষেপের কারণে ভোটাররা ক্ষুব্ধ। কিন্তু তার মানে এই নয় যে তারা আমাদের মৌলিক নীতিমালা প্রত্যাখ্যান করেছে। আবে সরকারের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়াসুহিসা শিজোকি এক সংবাদ সম্মেলনে বলেন," আমরা বিশ্বাস করি যে জনগণের মধ্যে আমাদের মৌলিক কার্যক্রমের ভাল বোঝাপড়া আছে।" এদিকে পরাজয়ের গ্ল