২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'এইচআইভি - শিশু তহবিল' সমঝোতার বিস্তারিত জানালো লিবিয়া

বড় অংকের তহবিল ও উন্নয়ন সহযোগিতার বিনিময়ে পাঁচ বুলগেরীয় নার্স ও এক ফিলিস্তিনি বংশোদ্ভুত চিকিৎসককে মুক্তির দেওয়ার চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে লিবিয়া। দেশটির প্রধানমন্ত্রী শনিবার জানান ওই তহবিলের বড় অংশই এসেছে কাতার, চেক রিপাবলিক, বুলগেরিয়া ও শ্লোভাকিয়ার কাছ থেকে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্স চিকিৎসাকর্মীদের মুক্তির বিনিময়ে বিভিন্ন ধরনের উন্নয়ন সহায়তার প্রতিশ্র"তি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 10:42 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ত্রিপোলি, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বড় অংকের তহবিল ও উন্নয়ন সহযোগিতার বিনিময়ে পাঁচ বুলগেরীয় নার্স ও এক ফিলিস্তিনি বংশোদ্ভুত চিকিৎসককে মুক্তির দেওয়ার চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে লিবিয়া। দেশটির প্রধানমন্ত্রী শনিবার জানান ওই তহবিলের বড় অংশই এসেছে কাতার, চেক রিপাবলিক, বুলগেরিয়া ও শ্লোভাকিয়ার কাছ থেকে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্স চিকিৎসাকর্মীদের মুক্তির বিনিময়ে বিভিন্ন ধরনের উন্নয়ন সহায়তার প্রতিশ্র"তি দিয়েছে। ত্রিপোলির একটি হাসপাতালে ৪৩৮ টি শিশুকে এইচআইভি/এইডস ভাইরাসে সংক্রামিত করার অপরাধে ওই বিদেশী চিকিৎসাকর্মীদের মৃত্যুদন্ড দিয়েছিল লিবিয়া। কিন্তু আন্তর্জাতিক চাপ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় উন্নয়ন সহযোগিতা ও বড় অংকের তহবিল প্রাপ্তির বিনিময়ে গত সপ্তাহে তাদের মুক্তি দেয় দেশটি। "নার্সদের এ মামলায় তাদের ভূমিকার জন্য আমি কাতারকে ধন্যবাদ জানাই। বুলগেরিয়া ও চেক রিপাবলিকসহ ইউরোপীয় দেশগুলো আক্রান্ত শিশুদের জন্য তহবিল গঠনে ভূমিকা রেখেছে।" লিবীয় প্রধানমন্ত্রী আল বাগদাদি আলি আল মাহমুদি ত্রিপোলিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি জানান,"বেনগাজি হাসপাতালকে আধুনিক যন্ত্রপাতি দেওয়া এবং পাঁচ বছর পর্যন্ত প্রশিক্ষিত লোকজন সরবরাহ করার প্রতিশ্র"তি দিয়েছে ফ্রান্স। একইসঙ্গে ৫০ জন লিবীয় চিকিৎসককে প্রশিক্ষণ দিতেও সম্মত হয়েছে তারা।" এদিকে, মুক্তি পেয়ে বুলগেরিয়ায় পৌঁছানোর পরপরই দেশটির প্রেসিডেন্ট নার্সদের নিরাপত্তা হেফাজতে না নিয়ে বেকসুর খালাস করে দেওয়ায় দেশটির তীব্র নিন্দা জানিয়েছে লিবিয়া। তাদের দাবি এতে আন্তর্জাতিক আইন ভঙ্গ হয়েছে এবং লিবিয়ার সঙ্গে সম্পাদিত বন্দি হস্তান্তর চুক্তি লঙ্ঘিত হয়েছে। কর্মকর্তারা বলেন, বুলগেরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আরব লীগের কাছে একটি চিঠি এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে একটি প্রতিবাদলিপি পাঠাচ্ছেন তারা। এদিকে, লিবিয়ার সরকারি উন্নয়ন সংস্থা 'বেনগাজি আন্তর্জাতিক তহবিল' ইতিমধ্যেই এইচআইভি/এইডস আক্রান্ত ৪৩৮ টি শিশুর প্রত্যেকের পরিবারকে ১০ লাখ ডলার করে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে। তবে কাতার ও ইউরোপীয় দেশগুলোর দেওয়া তহবিলের মধ্য দিয়ে এই অর্থের পুরোটা উঠে আসবে কিনা সে বিষয়ে কিছু জানায়নি দেশটি। বুলগেরিয়া কিংবা অন্য ইউরোপীয় দেশগুলো কে কতো অর্থের যোগান দিয়েছে তাও জানায়নি লিবিয়া। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬১৫ ঘ.