২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রগামী কার্গোর মালামাল পরীক্ষার বিধান করে বিল পাস

ভবিষ্যতে ১১ সেপ্টেম্বরের মতো সন্ত্রাসী হামলা এড়াতে যুক্তরাষ্ট্রগামী সব কার্গো বিমানের মালামাল পরীক্ষাসহ আরও কিছু ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করে মার্কিন কংগ্রেস একটি বিল পাস করেছে। বিলে পাঁচ বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রগামী জাহাজে মাল তোলার আগে পরীক্ষার বিধান রাখা হয়েছে। এছাড়া তিন বছর পর্যন্ত যাত্রীবাহী বিমানের মালামাল পরীক্ষা এবং বাস, ট্রেনসহ পরিবহণ ব্যবস্থার নিরাপত্তার জন্য ৪ বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাবও রয়েছে। শুক্রবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ৩৭১-৪০ ভোটে বিলটি পাস হওয়ার পর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 06:44 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ওয়াশিংটন, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভবিষ্যতে ১১ সেপ্টেম্বরের মতো সন্ত্রাসী হামলা এড়াতে যুক্তরাষ্ট্রগামী সব কার্গো বিমানের মালামাল পরীক্ষাসহ আরও কিছু ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করে মার্কিন কংগ্রেস একটি বিল পাস করেছে। বিলে পাঁচ বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রগামী জাহাজে মাল তোলার আগে পরীক্ষার বিধান রাখা হয়েছে। এছাড়া তিন বছর পর্যন্ত যাত্রীবাহী বিমানের মালামাল পরীক্ষা এবং বাস, ট্রেনসহ পরিবহণ ব্যবস্থার নিরাপত্তার জন্য ৪ বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাবও রয়েছে। শুক্রবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ৩৭১-৪০ ভোটে বিলটি পাস হওয়ার পর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছে পাঠানো হয়। তিনি এতে স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে। ডেমোক্রেটদের তোলা বিলটি এর আগে বৃহস্পতিবার সিনেটে ৮৫-৮ ভোটে অনুমোদন পায়। এটি কার্যকর হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সব ধরনের মালামাল পরীক্ষা করে দেখা হবে। এছাড়াও ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর গঠিত তদন্ত কমিশনের অনেক সুপারিশ বাস্তবায়নের ব্যবস্থা রয়েছে এই বিলে। প্রতিনিধি পরিষদের স্পিাকার ও ডেমোক্রেট দলের আইনপ্রণেতা ন্যান্সি পেলোসি বলেন, "বিলটি পাস করার মধ্য দিয়ে আমরা ১১ সেপ্টেম্বর বিমান হামলায় নিহতদের পরিবারকে দেওয়া প্রতিশ্র"তি রক্ষা করেছি। আমরা ৯/১১ কমিশনের কর্মকাণ্ডকেও সম্মান জানাব এবং আমেরিকার জনগণকে আরও নিরাপদ করবো।" তবে বিমানবন্দরগুলোতে কর্মরত ৪৫ হাজার শ্রমিকের ইউনিয়ন করার অধিকার দিয়ে ডেমোক্রেটরা বিলে একটি প্রস্তাব রাখায় বুশ এতে ভেটো দেওয়ার হুমকি দেন। পরে ডেমোক্রেটরা ওই দাবি থেকে সরে আসে। শুক্রবার হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট বুশ এবার বিলে স্বাক্ষর করতে পারেন। পরিবহণ ব্যবস্থার আশপাশে কোন সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে যারা তথ্য দিবেন তাদেরকে আইনি সুরক্ষা দিয়ে বিলে একটি প্রস্তাব রাখতে পেরেছে রিপাবলিকানরা। বিলের প্রস্তাব অনুযায়ী, কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারগুলো আরও ভালোভাবে তথ্য বিনিময় করা যাবে। এ ছাড়া স্থানীয় লোকজনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সহায়তা দেওয়ার জন্য বিলে অর্থ বরাদ্দের সুযোগ রাখা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএইচ/এমএসবি/১২৩৮ ঘ.