২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কিন অভিযান নাকচ করলেন মুশাররফ

পাকিস্তানে আল-কায়েদা বিরোধী মার্কিন অভিযানের সম্ভাবনা শুক্রবার নাকচ করেছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। তিনি বলেন, তার বাহিনী আল-কায়েদা জঙ্গি নির্মূলে পুরোপুরি সক্ষম। এ কারণেই পাকিস্তানের মাটিতে মার্কিন বাহিনীর সন্ত্রাস-বিরোধী অভিযানের সম্ভাবনা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 11:41 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ইসলামাবাদ, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে আল-কায়েদা বিরোধী মার্কিন অভিযানের সম্ভাবনা শুক্রবার নাকচ করেছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। তিনি বলেন, তার বাহিনী আল-কায়েদা জঙ্গি নির্মূলে পুরোপুরি সক্ষম। এ কারণেই পাকিস্তানের মাটিতে মার্কিন বাহিনীর সন্ত্রাস-বিরোধী অভিযানের সম্ভাবনা নেই। পাকিস্তানের মাটিতে তালেবান ও আল-কায়েদার ঘাঁটিতে হামলা চালানোর বিকল্প পথ মার্কিন সেনাবাহিনী খোলা রেখেছে--- যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এরকম কয়েকটি বিবৃতি দেওয়ার পর মুশাররফ এই মন্তব্য করলেন। ইউনাইটেড আরব আমিরাত এবং সৌদি আরব সফরের প্রক্কালে সাংবাদিকদের মুশাররফ বলেন, "এটি খুবই পরিস্কার যে, পাকিস্তানের মাটিতে পাকিস্তানি সেনারাই অভিযান চালাবে। কারোই এব্যাপারে কোনো সন্দেহ থাকা উচিত নয়।" আর এক্ষেত্রে পাকিস্তানের অন্য কোনো বাহিনীর সাহায্যও প্রয়োজন নেই বলে তিনি উল্লেখ করেন। পাকিস্তান আল-কায়েদার দুর্ভেদ্য ঘাঁটি হয়ে উঠেছে---ওয়াশিংটনের ক্রমবর্ধমান এই উদ্বেগের মাঝে মুশাররফ ওই মন্তব্য করলেন। উল্লেখ্য, সন্ত্রাস বিরোধী যুদ্ধে মুশাররফ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদেশ। কিন্তু মার্কিন প্রশাসনিক কর্মকর্তা ও আইনপ্রণেতারা জঙ্গি দমনে মুশাররফকে আরও বেশিকিছু করে দেখাতে বলেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৫ঘ.