২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একবছরের মধ্যে শান্তিচুক্তিতে পৌঁছার আশাবাদ আব্বাসের

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বছরের মধ্যে ইসরায়েলের সঙ্গে সামগ্রিক শান্তিচুক্তিতে পৌঁছার আশা প্রকাশ করেছেন। ইসরায়েলের মারিভ পত্রিকায় আব্বাস বলেন, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০৯ সালে তার প্রেসিডেন্সির মেয়াদ শেষের আগেই মধ্যপ্রাচ্য শান্তিচুক্তি দেখতে চান। আর এজন্য একটি চূড়ান্ত ফরমূলা এবং সময়সীমা নির্ধারণ করাটা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 10:53 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

মধ্যপ্রাচ্য, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বছরের মধ্যে ইসরায়েলের সঙ্গে সামগ্রিক শান্তিচুক্তিতে পৌঁছার আশা প্রকাশ করেছেন। ইসরায়েলের মারিভ পত্রিকায় আব্বাস বলেন, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০৯ সালে তার প্রেসিডেন্সির মেয়াদ শেষের আগেই মধ্যপ্রাচ্য শান্তিচুক্তি দেখতে চান। আর এজন্য একটি চূড়ান্ত ফরমূলা এবং সময়সীমা নির্ধারণ করাটা জরুরি বলে তিনি মন্তব্য করেন। ইসরায়েলের আরেকটি পত্রিকায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের নতুন একটি প্রস্তাব নিয়ে ইসরায়েলের আলোচনায় বসার আগ্রহের খবর প্রকাশ হওয়ার পর আব্বাস এই আশার বাণী শোনালেন। ওই প্রস্তাবে পশ্চিম তীর ও গাজার ৯০ ভাগ এলাকা নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলেছে ইসরায়েল। পাশাপাশি প্রস্তাবে গাজা ও পশ্চিম তীরের মধ্যে সংযোগ রক্ষা করার জন্য একটি টানেল রাখার কথাও বলা হয়েছে। মারিভ পত্রিকায় সাক্ষাতকারে আব্বাস বলেন, "প্রেসিডেন্ট বুশ ক্ষমতায় থাকতে থাকতেই মধ্যপ্রাচ্যে বিবাদমান দুপক্ষকে চাপ প্রয়োগ করে শান্তিচুক্তিতে রাজি করাতে যুক্তরাষ্ট্র দৃঢ়প্রতিজ্ঞ।" এমন কথা খোদ প্রেসিডেন্ট বুশ এবং পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইসের মুখ থেকেই শুনেছেন বলে জানান আব্বাস। আব্বাস আরও বলেন, " আমাদেরকে এখন চূড়ান্ত ফরমূলায় উপনীত হতে হবে এবং তারপর এর বাস্তবায়ন নিয়ে চিন্তা করতে হবে। পরে মাঠ পর্যায়ে তা বাস্তবায়নের জন্য দিন নির্ধারণ করতে হবে। এই সময়সীমা দীর্ঘ হতে পারে। কিন্তু ফিলিস্তিনিদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে চূড়ান্ত ফলাফলটা জানা।" আব্বাস আরও বলেন, যে কোনো চূড়ান্ত ফরমূলা তৈরি করতে তিনি বেশ কয়েকটি নীতির ওপর জোর দেবেন। এর মধ্যে রয়েছে ১৯৬৭ সালের আগের সীমানায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ফিলিস্তিনি শরণার্থী সমস্যা সমাধান করা প্রভৃতি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৮ঘ.