মস্কো, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাশিয়া শীর্ষ ব্রিটিশ বাণিজ্য কূটনীতিককে বহিস্কার করেছে। সাবেক কেজিবি গোয়েন্দা কর্মকর্তা লিটভিনেনকো হত্যাকাণ্ড নিয়ে দুদেশের চলমান বিরোধের জেরে এ ঘটনা ঘটল। মস্কো টাইমস পত্রিকা বৃহস্পতিবার একথা জানিয়েছে।
ইংরেজিভাষী এই পত্রিকাটি জানায়, মস্কোর ব্রিটিশ দূতাবাসের অর্থনীতি বিষয়ক মিনিস্টার কাউন্সেলর আন্দ্রেউ লেভিকে গত সপ্তাহে রাশিয়া ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লেভি ৪ শীর্ষ ব্রিটিশ কূটনীতিকের মধ্যে সবচে উঁচু পদের। রোববারেই তিনি রাশিয়া ছাড়ছেন।
ব্রিটেন কয়েকদিন আগে ৪ রুশ ক'টনীতিককে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়ার পরপরই এর জবাবে রাশিয়াও ব্রিটিশ কূটনীতিক বহিস্কারের ওই পদক্ষেপ নেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৪ঘ.
bdnews24