২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে মার্কিন অ্যাটর্নি জেনারেল

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনালের আলবার্তো গনজালেসের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে। তাকে বিশ্বাস করেন না আইনপ্রণেতারা । তারা গনজালেসের সত্যবাদীতা এবং বিচার বিভাগকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতাকে চ্যালেঞ্জও করেছেন। মঙ্গলবার সিনেট জুডিসিয়ারি কমিটিতে শুনানির সময় তারা অ্যাটর্নিকে এ চ্যালেঞ্জ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 10:19 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ওয়াশিংটন, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনালের আলবার্তো গনজালেসের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে। তাকে বিশ্বাস করেন না আইনপ্রণেতারা । তারা গনজালেসের সত্যবাদীতা এবং বিচার বিভাগকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতাকে চ্যালেঞ্জও করেছেন। মঙ্গলবার সিনেট জুডিসিয়ারি কমিটিতে শুনানির সময় তারা অ্যাটর্নিকে এ চ্যালেঞ্জ করেন। সিনেট কমিটির চেয়ারম্যান এবংে ডেমোক্রেট সিনেটর প্যাট্রিক লেহি বলেন, "অ্যাটর্নি জেনারেল কংগ্রেস ও জনগণের আস্থা হারিয়েছেন। তিনি বিচার বিভাগকে কলঙ্ক জর্জরিত বলে অভিহিত করেন।" গনজালেসকে উদ্দেশ্য করে লেহি বলেন, "আমি আপনাকে বিশ্বাস করি না।" কমিটির প্রভাবশালী রিপাবলিকান সদস্য আরলেন স্পেকটার বলেন, "এটাকে অকার্যকর একটি বিভাগ মনে হয় আমার কাছে।" অ্যাটর্নির সমালোচকদের মধ্যে অন্যতম স্পেকটার। ৯ জন কেন্দ্রীয় কৌসুলিকে বরখাস্ত করায় গনজালেসের সমালোচনায় নামেন তিনি। ডেমোক্রেট সিনেটর হার্বার্ট কোল প্রশ্ন করেন, "অ্যাটর্নি জেনারেল, আপনি কিসের জোরে এ চাকরিতে আছেন?" এর জবাবে গনজালেস বলেন, "আমি কাজ চালিয়ে যাওয়ার এবং সমস্যা সমাধানের সিদ্ধান্ত নিয়েছি।" বিচার বিভাগ নিয়ে নানান অভিযোগ রয়েছে। বিভাগের প্রশাসন পরিচালনা এবং সেখানে কৌসুলি নিয়োগের পেছনে রাজনৈতিক প্রভাব আছে বলেও অভিযোগ আছে। সা