২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জঙ্গিদের রকেট হামলায় ৮ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বান্নু শহরে বুধবার জঙ্গিদের রকেট হামলায় কমপক্ষে ৮ জন নিহত এবং আরও প্রায় ৪০ জন আহত হয়েছে। বান্নু শহরের পুলিশ প্রধান দার আলী খাত্তাক জানান, জঙ্গিদের ছোঁড়া ৪টি রকেট শহরে আঘাত হেনেছে। আফগান সীমান্ত সংলগ্ন উত্তর ওয়াজিরিস্তানের প্রবেশদ্বার হচ্ছে এ শহর। এ এলাকাটি আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের নিরাপদ আস্তানা হিসাবে পরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 08:06 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ইসলামাবাদ, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বান্নু শহরে বুধবার জঙ্গিদের রকেট হামলায় কমপক্ষে ৮ জন নিহত এবং আরও প্রায় ৪০ জন আহত হয়েছে। বান্নু শহরের পুলিশ প্রধান দার আলী খাত্তাক জানান, জঙ্গিদের ছোঁড়া ৪টি রকেট শহরে আঘাত হেনেছে। আফগান সীমান্ত সংলগ্ন উত্তর ওয়াজিরিস্তানের প্রবেশদ্বার হচ্ছে এ শহর। এ এলাকাটি আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের নিরাপদ আস্তানা হিসাবে পরিচিত। খাত্তাক রয়টার্সকে বলেন, "রকেটগুলো বেসামরিক এলাকায় আঘাত হানে। এতে একজন মহিলাসহ ৮ জন মারা গেছে। তিনি জানান, ৩১ জন বেসামরিক নাগরিক এবং ৭ পুলিশ সদস্যও আহত হয়েছে। কর্মকর্তারা জানান, আফগান সীমান্তের কাছে পাকিস্তানের তালেবান নেতা আব্দুল্লাহ মেহসুদ গ্রেপ্তার এড়াতে বিস্ফোরণ ঘটিযে আত্মহত্যা করার একদিন পর এ হামলা হলো। বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বাধীন একটি তালেবান গ্র"পের দ্বিতীয় শীর্ষ কমান্ডার ছিলেন আব্দুল্লাহ মেহসুদ। গুয়ানতানামোয় মার্কিন বন্দিশিবিরে ২ বছর আটক থাকার পর এক বছর আগে তিনি মুক্তি পান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৪০২ ঘ.