২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউব ভিডিও বিতর্কে ওবামা-হিলারি বাকযুদ্ধ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আয়োজিত ইউটিউব ভিডিও বিতর্কে ডেমোক্রেট দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামার সঙ্গে তুমুল বাকযুদ্ধ হয়েছে মার্কিন সিনেটর এবং সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের। বিতর্ক অনুষ্ঠানে ওবামা যুক্তরাষ্ট্রের বৈরী কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাত করবেন বলার পরপরই হিলারির সঙ্গে তার বাক-বিতণ্ডা শুরু হয়। দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনে সিটাডেল সামরিক কলেজে এ ভিডিও বিতর্কের আয়োজন করা হয়। ইরাক ও কূটনীতি নিয়ে হিলারি ও ওবামার এ বিতর্কে ডেমোক্রেট দলের ৮ সম্ভাব্য প্রার্থী সবার জন্যই মতবিনিময়ের ব্যবস্থা রাখা হয়। তাছাড়া বিশ্বের দাফুর থেকে শুরু করে সব প্রান্ত থেকেই ইন্টারনেটে পাঠানো নানা প্রশ্ন ভিডিওতে তুলে ধরা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 10:54 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

চার্লসটন, দক্ষিণ ক্যারোলিনা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আয়োজিত ইউটিউব ভিডিও বিতর্কে ডেমোক্রেট দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামার সঙ্গে তুমুল বাকযুদ্ধ হয়েছে মার্কিন সিনেটর এবং সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের। বিতর্ক অনুষ্ঠানে ওবামা যুক্তরাষ্ট্রের বৈরী কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাত করবেন বলার পরপরই হিলারির সঙ্গে তার বাক-বিতণ্ডা শুরু হয়। দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনে সিটাডেল সামরিক কলেজে এ ভিডিও বিতর্কের আয়োজন করা হয়। ইরাক ও কূটনীতি নিয়ে হিলারি ও ওবামার এ বিতর্কে ডেমোক্রেট দলের ৮ সম্ভাব্য প্রার্থী সবার জন্যই মতবিনিময়ের ব্যবস্থা রাখা হয়। তাছাড়া বিশ্বের দাফুর থেকে শুরু করে সব প্রান্ত থেকেই ইন্টারনেটে পাঠানো নানা প্রশ্ন ভিডিওতে তুলে ধরা হয়। ওবামা বৈরী ইরান, সিরিয়া, ভেনিজুয়েলা, কিউবা এবং উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে সাক্ষাত করতে ইচ্ছুক বলে বক্তব্য রাখলে হিলারির সঙ্গে তার বিতর্ক তুঙ্গে ওঠে। ওবামা ডেমোক্রেটদের নির্বাচনী তহবিল সংগ্রহে নেতৃত্ব দিচ্ছেন। জরিপে এখনো তিনি হিলারি পিছনে। ফলে তিনি হিলারিকে ছাড়িয়ে যেতে চান। তিনি বলেন, "আমাদের অবশ্যই এমন জায়গা খুঁজে বের করতে হবে যেখানে আমরা আরও এগিয়ে যেতে পারি।" ওবামা আরও বলেন, " আমি মনে করি তাদের সঙ্গে কথা না বলাটা অসম্মানজনক।" নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর হিলারি ওবামার বক্তব্যের সঙ্গে একমত না হয়ে বলেন, "প্রচারাভিযানের কাজে ব্যবহারই এ ধরনের সাক্ষাতের উদ্দেশ্য।" তিনি আরও বলেন, সামনের পথ সম্পর্কে ভালোভাবে না জেনে আমাদের তাদের সঙ্গে কথা বলতে যাওয়া উচিত নয়। হিলারি আরও বলেন, নারী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরে তিনি গর্বিত। অন্যদিকে, ইলিনয়ের সিনেটর ওবামা বলেন, আমেরিকাবাসী জাতিগত বিভেদের উর্ধ্বে গিয়ে তাকে ভোট দিতে প্রস্তুত। ওবামা ডেমোক্রেট দলের মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে তিনিই হবে আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। ভিডিও বিতর্কে প্রশ্নকারীরা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রশ্ন করেন। প্রশ্নকারীদের মধ্যে বৈচিত্র ছিলো। দারফুরে শরণার্থী শিবিরে কর্মরত শ্রমিক, বিশ্ব উষ্ণায়নে বরফযুগের উদ্বিগ্ন একজন অ্যানিমেটেড চিত্র যেমন প্রশ্ন করেছে তেমনি গিটার হাতে নেচে গেয়েও প্রশ্ন করেছেন একজন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/ ১৬০৯ ঘ.