জেরুজালেম, জুলাই, ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---মধ্যপ্রাচ্য দূত হিসাবে ওই অঞ্চলে প্রথম সফরে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা দেখছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তবে এই সম্ভাবনা থেকে বাস্তব ফল আসার ব্যাপারে আগেভাগেই কিছু বলা যাচ্ছে না বলে সতর্ক করে দিয়েছেন তিনি। মঙ্গলবার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের আহ্বান জানিয়েছেন ব্লেয়ার। সাংবাদিকদের তিনি বলেন, "আপনাদের সফলতাই আমাদের সফলতা, আপনাদের স্বপ্নই আমাদের স্বপ্ন। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সুযোগের দ্বার খুলে গেছে বলে বোধ হচ্ছে। কিন্তু এই সুযোগ সীমিত সময়ের জন্য। আমাদেরকে আপনাদের সাহায্য করতে হবে।"
মঙ্গলবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে বসার কথা রয়েছে ব্লেয়ারের। ব্লেয়ার বলেন, এ পর্যায়ে তিনি কেবল সবার কথা শুনতে চান এবং শিখতে চান। ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেজের সঙ্গে বৈঠক করার পর ব্লেয়ার বলেন, "আমি মনে করি আলোচনা থেকে আমি যা পেয়েছি তাতেও শান্তির সম্ভাবনা আছে। কিন্তু এই সম্ভাবনা কোনো বাস্তব ফল বয়ে আনবে কিনা সেটি এখনই বলা যাচ্ছে না। এতে কিছুটা সময় লাগবে।"
মধ্যপ্রচ্যে দূতের ভূমিকায় ব্লেয়ারকে সমর্থন দিয়েছেন পেরেজ। তিনি বলেন, " ব্লেয়ার তার ক্যারিয়ারের সবচে দায়িত্বপূর্ণ কাজ সমাধা করার মুখে আছেন।" ব্লেয়ারের সঙ্গে সুর মিলিয়ে পেরেজও বলেন, " শান্তি এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ রয়ে গেছে বলেই মনে করছি আমি। তবে এই সুযোগ কতক্ষণ থাকবে তা আমি জানি না। এ সুযোগ বেশিক্ষণ নাও থাকতে পারে।"
বুধবারেই শেষ হচ্ছে ব্লেয়ারের ইসরায়েল ও পশ্চিম তীর সফর। আগামী সেপ্টেম্বরে তিনি আবার এ অঞ্চলে আসবেন মধ্যপ্রাচ্য সম্মেলনে যোগ দিতে। মধ্যপ্রাচ্য দূত হিসাবে সোমবার দুদিনের এই সফরে এসেছেন ব্লেয়ার। মধ্যপ্রাচ্যে ৬০ বছর ধরে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতাকে সফলতায় রূপান্তরিত করাই তার লক্ষ্য। কিন্তু তার এ কাজের দায়িত্ব পালন অনেকের মতেই অসম্ভব।
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী ৪ পক্ষ যুক্তরাষ্ট্র, ইইউ, জাতিসংঘ ও রাশিয়া বে
bdnews24