২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা এখন 'বুর্জ দুবাই'

বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা এখন দুবাইয়ের 'বুর্জ দুবাই'। এর আগে এ স্থান দখল করে ছিল তাইওয়ানের 'তাইপে-১০১'। বুর্জ দুবাইয়ের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। এটির উচ্চতা এখন ৫১২ দশমিক ১ মিটার। ১৪১ তলা বিশিষ্ট ভবন এটি। এর নির্মাতারা জানান, বুর্জ দুবাই 'তাইপে-১০১' এ উচ্চতাকে ছাড়িয়ে গেছে। ২০০৪ সাল থেকে 'তাইপে- ১০১' বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা। এর উচ্চতা ১৬৬৭ ফুট (৫০৮ মিটার)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 02:14 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

দুবাই, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা এখন দুবাইয়ের 'বুর্জ দুবাই'। এর আগে এ স্থান দখল করে ছিল তাইওয়ানের 'তাইপে-১০১'। বুর্জ দুবাইয়ের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। এটির উচ্চতা এখন ৫১২ দশমিক ১ মিটার। ১৪১ তলা বিশিষ্ট ভবন এটি। এর নির্মাতারা জানান, বুর্জ দুবাই 'তাইপে-১০১' এ উচ্চতাকে ছাড়িয়ে গেছে। ২০০৪ সাল থেকে 'তাইপে- ১০১' বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা। এর উচ্চতা ১৬৬৭ ফুট (৫০৮ মিটার)। 'বুর্জ দুবাই' এর নির্মাতা প্রতিষ্ঠান 'ইমার প্রোপার্টিজ' এর কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির উচ্চতা এখনও নির্ধারিত না হলেও ধরে নেওয়া যায় এটি ১৬৮০ ফুট (৫১২ মিটার) পর্যন্ত উঁচু হতে পারে। ২০০৮ সালের মধ্যে এ ভবনের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হবে। তবে প্রতিষ্ঠানটির আরেক কর্মকর্তা জানান, ১৬৮০ ফুটের কথা বলা হলেও ভবনটিকে এত উঁচু করে বানানো হবে যাতে এই রেকর্ড ভাঙ্গা কারো পক্ষে সহজ না হয়। নির্মাণ শেষ হওয়ার পর ভবনটি হবে ১৬০ তলা বিশিষ্ট। এখানে আসা লোকজন ওঠানামা করবে ৫৬ টি স্বয়ংক্রিয় লিফটে। এখানে থাকবে সুইমিং পুলসহ অত্যাধুনিক সুযোগ সুবিধা। ইমারের চেয়ারমান বলেছেন, এটি মানবসৃষ্ট এমন এক স্থাপত্য যার প্রতিদ্বন্দ্বী আর কেউ থাকবে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ডিডি/এলকিউ/২০১১