২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় সেনা-টাইগার সংঘর্ষে ৫ গেরিলা নিহত

শ্রীলংকার সংঘাতপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনী এবং তামিল টাইগার গেরিলাদের সংঘর্ষে ৫ গেরিলা নিহত হয়েছে। টাইগার গেরিলারা সোমবার একথা জানিয়েছে। তারা দাবি করেছে রোববার গভীর রাতে ওই সংঘর্ষে সেনাবাহিনীও মারাত্মক হতাহতের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 10:10 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

কলম্বো, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার সংঘাতপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনী এবং তামিল টাইগার গেরিলাদের সংঘর্ষে ৫ গেরিলা নিহত হয়েছে। টাইগার গেরিলারা সোমবার একথা জানিয়েছে। তারা দাবি করেছে রোববার গভীর রাতে ওই সংঘর্ষে সেনাবাহিনীও মারাত্মক হতাহতের শিকার হয়েছে। রাজধানী কলম্বোর কাছে একটি মেলা থেকে শক্তিশালী বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করার কয়েক ঘন্টা পরই উত্তর-পশ্চিমাঞ্চলীয় মাননার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটলো। কলম্বো থেকে মাত্র ৩ মাইল দূরে যে এলাকায় প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে শোভাযাত্রায় যোগ দেন মেলাস্থলটি তার কাছাকাছিই। এক বিবৃতি গেরিলা মুখপাত্র রাসিয়াহ ইলানথিরাইয়ান বলেন, "লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) অগ্রবর্তী একটি দল শ্রীলংকার সশস্ত্র বাহিনীর (এসএলএএফ) ওপর দুটি সাঁড়াশি হামলা চালায়। এসএলএএফ প্রচুর হতাহত ও ক্ষয়ক্ষতির শিকার হয়। এক পর্যায়ে তারা পিছু হটে।" সেনাবাহিনীর দাবি, তারা গেরিলাদের ওপর মটার বোমাসহ পাল্টা আঘাত হানে। ক্ষয়ক্ষতির ব্যাপারে তাৎক্ষণিকভাবে তারা বিস্তারিত কিছু জানতে পারেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৫৫১ ঘ.