২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের সাবেক বাদশাহ জহির শাহ'র মৃত্যু

আফগানিস্তানের সাবেক বাদশাহ মোহাম্মদ জহির শাহ মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার ৯২ বছর বয়সে তিনি মারা যান। রাজধানী কাবুলে প্রেসিডেন্ট হামিদ কারজাই এক সংবাদ সম্মেলনে সাবেক বাদশাহ'র মৃত্যু সংবাদ জানান এবং তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। কারজাই বলেন তিনি ছিলেন আফগানিস্তানের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং জাতীয় ঐক্যের প্রতীক। আফগানিস্তানের সরকারি টেলিভিশনে তার মৃত্যুসংবাদ প্রচার করা হয়। হামিদ কারজাই বলেন,"গভীর শোক নিয়ে আমি আমার দেশবাসীকে জানাতে চাই যে ... মোহাম্মদ জহির শাহ এই নশ্বর পৃথিবীকে শেষ বিদায় জানিয়ে চলে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 06:06 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

কাবুল, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের সাবেক বাদশাহ মোহাম্মদ জহির শাহ মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার ৯২ বছর বয়সে তিনি মারা যান। রাজধানী কাবুলে প্রেসিডেন্ট হামিদ কারজাই এক সংবাদ সম্মেলনে সাবেক বাদশাহ'র মৃত্যু সংবাদ জানান এবং তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। কারজাই বলেন তিনি ছিলেন আফগানিস্তানের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং জাতীয় ঐক্যের প্রতীক। আফগানিস্তানের সরকারি টেলিভিশনে তার মৃত্যুসংবাদ প্রচার করা হয়। হামিদ কারজাই বলেন,"গভীর শোক নিয়ে আমি আমার দেশবাসীকে জানাতে চাই যে ... মোহাম্মদ জহির শাহ এই নশ্বর পৃথিবীকে শেষ বিদায় জানিয়ে চলে গেছেন।" কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট কারজাই। রাষ্ট্রীয় টেলিভিশনে চলতি অনুষ্ঠানমালা থামিয়ে রেখে তার মৃত্যুসংবাদ প্রচার করা হয় এবং কোরান তেলাওয়াত স