২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আল কায়েদার "নিরাপদ আশ্রয়" সমস্যাজনক :বুশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছেন পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় আল কায়েদা জঙ্গিদের নিরাপদ ঘাঁিট গাড়া ও শক্তি বৃদ্ধির খবরে তিনি সমস্যা বোধ করছেন। তবে পাকিস্তানি প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানিয়ে বুশ বলেন যে আল কায়েদা ও তালেবানি জঙ্গি দমনে মুশাররফ বদ্ধপরিকর বলে তিনি বিশ্বাস করেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তার সাপ্তাহিক রেডিও ভাষণে শনিবার এসব কথা বলেন বুশ। পাকিস্তানে লাল মসজিদে সেনা অভিযান পরবর্তী লাগাতার জঙ্গি - সেনা সংঘর্ষ ও ইরাক ধাঁচের আত্মঘাতী হামলার পরপরই যুক্তরাষ্ট্র এ মন্তব্য করলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 07:22 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ওয়াশিংটন, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছেন পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় আল কায়েদা জঙ্গিদের নিরাপদ ঘাঁিট গাড়া ও শক্তি বৃদ্ধির খবরে তিনি সমস্যা বোধ করছেন। তবে পাকিস্তানি প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানিয়ে বুশ বলেন যে আল কায়েদা ও তালেবানি জঙ্গি দমনে মুশাররফ বদ্ধপরিকর বলে তিনি বিশ্বাস করেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তার সাপ্তাহিক রেডিও ভাষণে শনিবার এসব কথা বলেন বুশ। পাকিস্তানে লাল মসজিদে সেনা অভিযান পরবর্তী লাগাতার জঙ্গি - সেনা সংঘর্ষ ও ইরাক ধাঁচের আত্মঘাতী হামলার পরপরই যুক্তরাষ্ট্র এ মন্তব্য করলো। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার হুমকি সংক্রান্ত বিষয়ে ১৬টি গোয়েন্দা সংস্থার যৌথ প্রতিবেদনের অংশবিশেষ গত সপ্তাহে প্রকাশ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে ইসলামী জঙ্গিবাদ বিশেষত ওসামা বিন লাদেনের আল কায়েদা নেটওয়ার্কের কাছ থেকে 'অব্যাহত ও বর্ধিষ্ণু' হুমকির কথা বলা হয়। প্রেসিডেন্ট বুশ বলেন প্রতিবেদনটির মূল্যায়ন অনুসারে পাকিস্তানের গোষ্ঠী অধ্যুষিত এলাকায় আল কায়েদার শক্তি বৃদ্ধির বিষয়টি "সবচেয়ে সমস্যাজনক বিষয়গুলির একটি"। অডিও রেকর্ডের মাধ্যমে বুশের এ সাপ্তাহিক ভাষণ রেডিওতে প্রচার করা হয়। এর আগে হোয়াইট হাউস মন্তব্য করেছিল যে সেপ্টেম্বর মাসে আফগান সীমান্ত এলাকার গোষ্ঠীনেতাদের সঙ্গে পাকিস্তান সরকারের চুক্তি কোনো কাজে আসেনি। বর্তমান পরিস্থিতি সম্পর্কে বুশ বলেন,"প্রেসিডেন্ট মুশাররফ এটা লক্ষ্য করেছেন যে চুক্তিটি সফল হয়নি কিংবা ভালভাবে কার্যকর হয়নি এবং এখন তা সংশোধনের জন্য সক্রিয় ব্যবস্থা নিচ্ছেন তিনি।" বুশ বলেন," তিনি (মুশাররফ) পাকিস্তান কিংবা বিশ্বের যে কোনো স্থানে তালেবান ও আল কায়েদার নিরাপদ স্বর্গ নস্যাত করে দিতে আমাদের সহযোগীদের সঙ্গে কাজ করবেন।" প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করা নিয়ে দেশব্যাপি আন্দোলন সংগ্রাম এবং প্রধান বিরোধী দলগুলোর সমর্থনের মধ্য দিয়ে তা ব্যাপক সহিংস রূপ লাভ করলে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে মারাত্মক সংকটে পড়েন মুশাররফ। এদিকে সুপ্রিম কোর্টের রায়ে গত শুক্রবার প্রধান বিচারপতির পদে ইফতিখার চৌধুরীর পুনর্বহাল হওয়া মুশাররফের জন্য ভীষণ বড় রকমের ধাক্কা। এ অবস্থায় লাল মসজিদে সেনা অভিযানে প্রায় একশরও বেশি মানুষের মৃত্যুর ঘটনায় ইসলামপন্থী দলগুলোর সঙ্গেও তীব্র বিরোধ সৃষ্টি হয় মুশাররফের। এ থেকে প্রতিশোধমূলক লাগাতার জঙ্গি হামলায় কোনঠাসা হয়ে পড়ে সরকার। জুলাই মাসেই সেনাসদস্য ও পুলিশসহ নিহত হয় দেড়শ'র মতো নিরাপত্তা বাহিনীর সদস্য। প্রাণ হারান আরও বেশকিছু অসামরিক মানুষ। কিন্তু লাল মসজিদে সেনা অভিযানের পর জঙ্গি দমন ইস্যুতে মুশাররফের আর পিছু ফেরার পথ নেই বলেই মনে করেন বিশ্লেষকরা। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট মুশাররফের প্রতি নতুন করে যুক্তরাষ্ট্রের সমর্থন নিশ্চয়ই নতুন মাত্রা সঞ্চার করবে পাকিস্তানের রাজনীতিতে। কিন্তু আফগান সীমান্তবর্তী এলাকায় আল কায়েদা ও তালেবানি জঙ্গিদের 'নিরাপদ স্বর্গ' উল্লেখ করে মার্কিন প্রতিবেদন আর একই সময়ে ওই অঞ্চলে একের পর এক ইরাক ধাঁচের আত্মঘাতী হামলার ঘটনা শুধু পাকিস্তানই নয় বরং বৃহত্তর ভৌগলিক অঞ্চলে নতুন আশঙ্কা সৃষ্টি করছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩০০ ঘ.