গুয়াহাটি, ভারত, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের শক্তিশালী বিচ্ছিন্নতাবাদী গ্র"প এনএসসিএন-এর সঙ্গে সরকারের আলোচনা কোন কারণ ছাড়াই মুলতবি হয়ে গেছে।
রাজ্যে দীর্ঘদিনের সহিংসতা বন্ধে ঘোষিত ১০ বছর মেয়াদী অস্ত্রবিরতি আরও বাড়াতে শুক্রবার এনএসসিএন-এর একটি প্রতিনিধি দল নয়াদিল্লিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসে।
ন্যাশনাল স্যোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডের (ইসাক-মুইভা)(এনএসসিএন-আইএম) একজন শীর্ষস্থানীয় নেতা জানান, বৈঠকে বিচ্ছিন্নতাবাদী গ্র"পের ৭ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। কিন্তু কোন কারণ ছাড়াই আলোচনা মুলতবি করা হয়।
এনএসসিএন-এর মুখপাত্র তোঙমেথ ওয়াঙনাও কোনায়াক রয়টার্সকে বলেন, "পরের দফায় ৩০ জুলাই নাগাল্যান্ডে আলোচনা হবে।"
তবে তিনি আলোচনা মুলতবি করার কোন কারণ জানাননি। পূর্বনির্ধারিত সূচি অনুসারে বৈঠকটি দুদিনব্যাপী হওয়া কথা ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮৪৪ ঘ.
bdnews24