২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'লাইট ওয়াটার রিঅ্যাক্টর' চায় উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার শীর্ষ পরমাণু আলোচক বলেছেন, ইয়নবিয়ন পরমাণু স্থাপনার কার্যক্রম বন্ধের বিনিময়ে তার দেশকে 'লাইট - ওয়াটার রিঅ্যাক্টর' দিতে হবে। শনিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে কিম কায়ে গাওয়ান এ কথা বলেন । কিয়োদো বার্তা সংস্থা এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 12:00 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

টোকিও, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়ার শীর্ষ পরমাণু আলোচক বলেছেন, ইয়নবিয়ন পরমাণু স্থাপনার কার্যক্রম বন্ধের বিনিময়ে তার দেশকে 'লাইট - ওয়াটার রিঅ্যাক্টর' দিতে হবে। শনিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে কিম কায়ে গাওয়ান এ কথা বলেন । কিয়োদো বার্তা সংস্থা এ কথা জানিয়েছে। উত্তর কোরিয়ার শীর্ষ পরমাণু আলোচক কিম কায়ে গাওয়ান বলেন, ছয়জাতি চুক্তির পরের পর্যায় বাস্তবায়নের শর্ত হিসেবে পরমাণু অস্ত্র এবং এ কর্মসূচির সব গোপন তথ্য প্রকাশ করার আগে পিয়ংইয়ংকে ভেবে দেখতে হবে ওই চুক্তির ওপর কতটা বিশ্বাস রাখবো আমরা। তিনি বলেন, ইয়নবিয়নের পরমাণু চুল্লি বন্ধ করে দেওয়ার বিনিময়ে 'লাইট - ওয়াটার রিঅ্যাক্টর' সুবিধা দিতে হবে উত্তর কোরিয়াকে। বেইজিংয়ে ছয়জাতি বৈঠক শেষে দেশে ফেরার পথে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এর আগে দেশটির পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের কোনো সময়সীমা নির্ধারণ ছাড়াই শেষ হয় ছয়জাতি আলোচনার সর্বশেষ দফা বৈঠক। উত্তর ও দণি কোরিয়া, জাপান, চীন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এ ছয়জাতি আলোচনার সদস্য দেশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএসবি/১৭৩৫ ঘ.