২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় সেনা- গেরিলা সংঘর্ষে ১২ জন নিহত

শ্রীলংকার উত্তর-পশ্চিমাঞ্চলের মাননার এলাকায় শুক্রবার সেনাবাহিনী ও তামিল টাইগার গেরিলাদের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, ভোরের আগে বিচ্ছিন্ন একটি সেনাদলের ওপর গেরিলারা হামলা চালালে ৩ সৈন্য এবং ৯ গেরিলা নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 10:16 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

কলম্বো, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার উত্তর-পশ্চিমাঞ্চলের মাননার এলাকায় শুক্রবার সেনাবাহিনী ও তামিল টাইগার গেরিলাদের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, ভোরের আগে বিচ্ছিন্ন একটি সেনাদলের ওপর গেরিলারা হামলা চালালে ৩ সৈন্য এবং ৯ গেরিলা নিহত হয়। পূর্বাঞ্চলে গেরিলা নিয়ন্ত্রতি কয়েকটি বিশাল এলাকা উদ্ধার উপলক্ষ্যে রাজধানী কলম্বোতে সামরিক শক্তি প্রদর্শন করে আয়োজিত প্যারেডের একদিন পরই এই হামলার ঘটনা ঘটলো। গতবছর থেকে এ যাবৎ শ্রীলংকায় সেনা- গেরিলা সংঘর্ষে সাড়ে চার হাজার মানুষ মারা গেছে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার প্রসাদ সামারাসিঙ্গে বলেন, মাননারে ভোরে সংঘর্ষ হয়েছে। লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) গেরিলাদের ছোঁড়া মর্টার ও গোলার আঘাতে ৩ সৈন্য নিহত এবং অপর ৪ জন আহত হয়। তিনি বলেন, "আমাদের সৈন্যরা ৯ গেরিলাকে মারা যেতে দেখেছে। আর সূত্রগুলো জানায়, ২৪ জন গেরিলা আহত হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৬০৩ ঘ.