২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের মধ্যপ্রাচ্য পরিকল্পনার প্রতি চতুর্পক্ষীয় জোটের সমর্থন

অচল হয়ে পড়া ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পরিকল্পনা সমর্থন করেছে মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগের মধ্যস্থতাকারী চতুর্পক্ষীয় জোট। তারা গাজাসহ সব ফিলিস্তিনিদের সহায়তা দেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 08:22 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

লিসবন, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অচল হয়ে পড়া ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পরিকল্পনা সমর্থন করেছে মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগের মধ্যস্থতাকারী চতুর্পক্ষীয় জোট। তারা গাজাসহ সব ফিলিস্তিনিদের সহায়তা দেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করে। ইসলামপন্থী হামাস গত মাসে মার্কিন সমর্থিত ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বাহিনীকে হটিয়ে গাজার দখল করে নেওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাতিসংঘ ও ইউরোপী ইউনিয়নের শীর্ষস্থানীয় কূটনীতিকরা বৈঠকে বসলেন। হামাস গাজা দখল করে নেওয়ায় ফিলিস্তিন ভূ-খণ্ড কার্যত গাজা ও পশ্চিমতীরে বিভক্ত হয়ে গেছে। এছাড়া ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার চতুর্পক্ষীয় জোটের শান্তিদূত হওয়ার পর তার সঙ্গেও এই প্রথম জোট নেতারা বৈঠক করলেন। জোটের প্রতিনিধিরা আশা করছেন, প্রবল উৎসাহ আর প্রতিশ্র"তিবদ্ধ হওয়ায় ব্লেয়ার মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগ আবার শুরুর ব্যাপারে সাহায্য করবেন। বৈঠক শেষে চতুর্পক্ষীয় জোটের দেওয়া বিবৃতি পড়ে শোনান জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। এতে বলা হয়, মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন আহ্বান করে ১৬ জুলাই বুশের দেওয়া বিবৃতিকে স্বাগত জানিয়েছে জোট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কনডোলিৎসা রাইস বলেন, আজকে আমরা যা শুনছি সেটা হলো ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নীতিকে এগিয়ে নিতে আন্তর্জাতিক স