নয়া দিল্লি, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি/রয়টার্স)- ভারতে ১৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভারতের ইতিহাসে এই প্রথম একজন নারীকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে পার্লামেন্ট সদস্য এবং রাজ্য বিধান সভার সদস্যরা ভোট দিচ্ছেন। নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেস জোটের প্রার্থী রাজস্থানের গভর্নর প্রতিভা পাতিল জয়লাভ করবেন বলে আশা করা হচ্ছে। তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন, বিরোধী জোটের প্রার্থী বর্তমান উপ-রাষ্ট্রপতি ভৈরন সিং শেখাওয়াত। নির্বাচনের ফল ঘোষণা করা হবে শনিবার।
এর আগে বিজেপি সরকারের মনোনীত হওয়ায় কংগ্রেস ক্ষমতাসীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে দ্বিতীয় মেয়াদে সমর্থন দিতে অনীহা প্রকাশ করে। কংগ্রেস বলেছে, আমরা একজন নারীকে ভারতের সর্বোচ্চ পদে আসীন হওয়ার সুযোগ করে দিয়েছি। এতে স্বাধীনতার ৬০ বছরের মধ্যে ভারতের মানুষের কাছে নারীর প্রতি বৈষম্যবিরোধী একটি জোরালো বার্তা পাঠানো হবে।
বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পার্লামেন্ট এবং দেশব্যাপী রাজ্য বিধান সভায় ভোট গ্রহণ শুরু হয়। পার্লামেন্ট ভবনে যারা প্রথমে ভোট দিয়েছেন তাদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ক্ষমতাসীন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী।
পার্লামেন্টের উভয় কক্ষের ৭৭৬ জন সদস্য, ২৯টি রাজ্য বিধান সভার ৪১২০ জন সদস্যসহ ৪৮৯৬ জন্য ভোটার গোপন ব্যালটে ভোট দিয়েছেন।
বিতর্ক এবং পাল্টাপাল্টি অভিযোগের কারণে ভোটগ্রহণের পরিবেশ ছিলো ম্লান। বিরোধীদের অভিযোগ, প্রতিভা পাতিল জাতীয় মর্যাদা পাওয়ার মতো গুণের অধিকারী নন এবং তিনি কলঙ্কিত। এই প্রথম ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে এই ধরণের বিতর্ক দেখা গেলো। এর ফলে কয়েকজন মন্ত্রী ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারেন।
স
bdnews24