২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে বিমানের ধ্বংসস্তুপ থেকে মৃতদেহ উদ্ধার কাজ চলছে

ব্রাজিলে মঙ্গলবার বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তুপ থেকে মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। উদ্ধারকর্মীরা ইতোমধ্যেই ৯০ টি মৃতদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত এয়ারবাস 'এ৩২০' এর ১৮৬ জন আরোহীর কেউই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীদের একজন স্থানীয় গণমাধ্যমে বলেছেন, "মৃতের সংখ্যা ২০০তে পৌঁছতে পারে।" ব্রাজিলের সাও পাওলো প্রদেশের ব্যস্ততম কঙ্গোনাস বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে গেলে ওই দুর্ঘটনা ঘটে। এক বছরেরও কম সময়ের মধ্যে ব্রাজিলে এটি ২য় ভয়াবহ বিমান দুর্ঘটনা। দুর্ঘটনার সময় বিমানটি এক ভবনের সঙ্গে ধাক্কা খায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 05:23 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

সাও পাওলো, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- ব্রাজিলে মঙ্গলবার বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তুপ থেকে মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। উদ্ধারকর্মীরা ইতোমধ্যেই ৯০ টি মৃতদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত এয়ারবাস 'এ৩২০' এর ১৮৬ জন আরোহীর কেউই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীদের একজন স্থানীয় গণমাধ্যমে বলেছেন, "মৃতের সংখ্যা ২০০তে পৌঁছতে পারে।" ব্রাজিলের সাও পাওলো প্রদেশের ব্যস্ততম কঙ্গোনাস বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে গেলে ওই দুর্ঘটনা ঘটে। এক বছরেরও কম সময়ের মধ্যে ব্রাজিলে এটি ২য় ভয়াবহ বিমান দুর্ঘটনা। দুর্ঘটনার সময় বিমানটি এক ভবনের সঙ্গে ধাক্কা খায়। এতে ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তুপ থেকেও মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে। ভবনের তিনজনকে জীবীত উদ্ধার করা হলেও পরে তারা হাসপাতালে মারা যায়। এতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে। সাও পাওলোর রাষ্ট্রীয় জননিরাপত্তা সচিবালয় একথা জানিয়েছে। উদ্ধারকারী দল বিমানের ব্ল্যাকবক্স ধ্বংসস্তুপের মধ্যে খুঁজে পেয়েছে। বিমান বাহিনীর বিশেষজ্ঞদের দিয়ে তা পরীক্ষা করানো হবে। ব্রাজিল এয়ারলাইন ইতোমধ্যেই যাত্রীদের তালিকা দিয়েছে। প্রথমিক প্রতিবেদনে যাত্রীসংখ্যা ১৭৬ উল্লেখ করা হয়েছিল। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পোর্তো এলেগ্রে থেকে আসা বিমানটি অন্ধকারে সাও পাওলোর ভেজা রানওয়েতে অবতরণ করার সময় পিছলে যায়। সাও পাওলোর কঙ্গোনাস বিমানবন্দরের পিচ্ছিল রানওয়ে সর্বজনবিদিত। ফলে বৃষ্টির পর রানওয়ের পানি সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার মতো ড্রেনেজ সিস্টেম আছে কিনা তা নিয়ে বিমান বাহিনীর বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। এ ঘটনায় ব্রাজিলের বিশৃঙ্খল ফ্লাইট পদ্ধতির নিরাপত্তা উদ্বেগ সমালাতে চাপের মুখে পড়বেন প্রেসিডেন্ট ইনাসিও লুলা ডি সিলভা। প্রেসিডেন্ট লুলা এ ঘটনার জন্য দেশে তিনদিনের শোকদিবস ঘোষণা করেছেন এবং ঘটনাটি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। মে মাসে ব্রাজিল সফর করা পোপ বেনেডিক্ট নিহতদের জন্য প্রার্থনা করছেন বলে জানিয়েছেন। বুধবার সাও পাওলোর দৈনিক 'ফোলহা ডি সাও পাওলো' তাদের হেডলাইনে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখেছে, "পরের দুর্ঘটনাটি কখন ঘটবে?" উল্লেখ্য, ব্রাজিলে এর আগে গত সেপ্টেম্বরের বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল ১৪৫ জন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৫ঘ.