২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ার ইব্রাহিমের সহযোগীকে মুক্তি দিচ্ছে মালয়েশিয়া

মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার বিরোধী আনোয়ার ইব্রাহিমের এক সহযোগী ৪ দিন আটক থাকার পর মঙ্গলবার মুক্তি পাচ্ছেন। নাথানিয়েল তান নামের ওই সহযোগীর আইনজীবী জানান, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে তাকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 10:29 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

কুয়ালালামপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার বিরোধী আনোয়ার ইব্রাহিমের এক সহযোগী ৪ দিন আটক থাকার পর মঙ্গলবার মুক্তি পাচ্ছেন। নাথানিয়েল তান নামের ওই সহযোগীর আইনজীবী জানান, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে তাকে আটক করা হয়। তান পার্টি কিয়েদিলান রাকায়াত-এর তথ্যকেন্দ্রে কাজ করতেন। তার বিরুদ্ধে অভিযোগ, অপরাধী চক্রের কাছ থেকে উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জোহারি বাহারমের ঘুষ নেওয়া বিষয়ক দলিলপত্র তিনি হাতিয়েছেন। আইনজীবী লতিফা কোয়া রয়টার্সকে জানান, তান মঙ্গলবার বিকেলে মুক্তি পাবেন বলে তিনি আশা করছেন। তিনি আরো জানান, তানকে জামিনে নাকি অভিযোগ না এনে মুক্তি দেওয়া হবে সে ব্যাপারে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানতে পারেননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৫১৪ ঘ.