২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-সিরিয়া শান্তি আলোচনা শুরু করতে বানের সাহায্য প্রস্তাব

জাতিসংঘ মহাসচিব বান কি-মুন সোমবার ইসরায়েল-সিরিয়া শান্তি আলোচনা শুরু করার ব্যাপারে সাহায্যের প্রস্তাব দিয়েছেন। গোলান মালভূমি নিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে 'সরাসরি আলোচনায় প্রস্তুত বলে গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট যে মন্তব্য করেছেন সে ব্যাপারে কথা বলতে গিয়ে বান এ প্রস্তাব দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 10:02 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

জাতিসংঘ, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ মহাসচিব বান কি-মুন সোমবার ইসরায়েল-সিরিয়া শান্তি আলোচনা শুরু করার ব্যাপারে সাহায্যের প্রস্তাব দিয়েছেন। গোলান মালভূমি নিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে 'সরাসরি আলোচনায় প্রস্তুত বলে গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট যে মন্তব্য করেছেন সে ব্যাপারে কথা বলতে গিয়ে বান এ প্রস্তাব দেন। জাতিসংঘ মহাসচিব এক সংবাদ সম্মেলনে বলেন, "এটা খুবই উৎসাহব্যঞ্জক যে ইসরায়েল সিরিয়ার সঙ্গে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছে। এ ধরনের শান্তি উদ্যোগকে সহজসাধ্য করতে পারলে আমি খুশী হবো। উল্লেখ্য, গত মঙ্গলবার আল-আরাবিয়া টেলিভিশনের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে ওলমার্ট বলেন, "আপনি (আসাদ) বলছিলেন যে আমেরিকানদের মধ্যস্থতায় আলোচনা করতে আপনি আগ্রহী। তবে তারা আপনার সঙ্গে বসতে রাজি নয়। আমি আপনার সঙ্গে বসতে প্রস্তুত এবং যুদ্ধ নয় শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করতে চাই। " তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি দুই দিন পরেই আলোচনার সম্ভাবনা বাতিল করে বলেন, লেবাননের গেরিলা দল হিজুবল্লাহকে সমর্থন দিচ্ছে সিরিয়া। প্রসঙ্গত, গোলান মালভূমি নিয়ে ইসরায়েল-সিরিয়া আলোচনা ২০০০ সালে কোন সিদ্ধান্ত ছাড়াই বন্ধ হয়ে যায়। ১৯৬৭ সালে ইসরায়েল গোলান দখল করে নেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এবি/১৪৪৮ ঘ.