২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্যান্ডে ফেব্র"য়ারিতেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বসাতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ২০০৮ সালের ফেব্র"য়ারি মাস নাগাদ পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর কাজ শুরু করতে পারে। পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী ভিতোল্ড ভাসজিকোওস্কি একটি রুশ সংবাদপত্রে সোমবার প্রকাশিত এক সাক্ষাতকারে এ কথা বলেছেন। নুভে ইজভেস্তিয়া পত্রিকাকে ভাসজিকোওস্কি বলেন,"যদি এ শরৎকালে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তি করতে পারি এবং যদি কংগ্রেস পুরো প্রকল্পটির অর্থায়নের পক্ষে ভোট দেয় তাহলে আগামী বছরের ফেব্র"য়ারি নাগাদ ওই নির্মাণ কাজ শুরু হতে পারে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 11:13 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

মস্কো, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্র ২০০৮ সালের ফেব্র"য়ারি মাস নাগাদ পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর কাজ শুরু করতে পারে। পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী ভিতোল্ড ভাসজিকোওস্কি একটি রুশ সংবাদপত্রে সোমবার প্রকাশিত এক সাক্ষাতকারে এ কথা বলেছেন। নুভে ইজভেস্তিয়া পত্রিকাকে ভাসজিকোওস্কি বলেন,"যদি এ শরৎকালে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তি করতে পারি এবং যদি কংগ্রেস পুরো প্রকল্পটির অর্থায়নের পক্ষে ভোট দেয় তাহলে আগামী বছরের ফেব্র"য়ারি নাগাদ ওই নির্মাণ কাজ শুরু হতে পারে।" যুক্তরাষ্টের পরিকল্পিত এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিস্তারিত বিষয়-আশয় নিয়ে সোমবার বিকালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পোল্যান্ডের প্রেসিডেন্ট লেস কাজিনস্কির। ইরান ও উত্তর কোরিয়ার মতো 'দুবৃত্ত' দেশগুলোর ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় পোল্যান্ডে 'ইন্টারসেপ্টের মিসাইল' ও চেক প্রজাতন্ত্রে একটি রাডার ঘাঁটি স্থাপন করতে চায় যুক্তরাষ্ট্র। তবে পরিকল্পনার বিরোধিতা করে রাশিয়া বলেছে যে ইরান বা কোরিয়া নয়াসলে রাশিয়াই হল এ পরিকল্পনার মূল লক্ষ্য। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৪০ ঘ.