২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাতাহ জঙ্গি তল্লাশি বন্ধ করে দিচ্ছে ইসরায়েল

ইসরায়েলের বিরুদ্ধে আর হামলা না চালানোর অঙ্গীকার করায় প্রায় ১৮০ জন তালিকাভুক্ত ফাতাহ জঙ্গিকে গ্রেপ্তারের জন্য তল্লাশি বন্ধ করে দিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সরকারকে আরও চাঙ্গা করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে রোববার জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। এএফপি জানায়, রোববার কয়েক ডজন ফিলিস্তিনি জঙ্গি ইসরায়েলে রকেট হামলা না চালাতে প্রতিশ্র"তিবদ্ধ হয়েছে। এরপরই ইসরায়েল জঙ্গি তল্লাশি বন্ধে রাজি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 12:39 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

জেরুজালেম, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলের বিরুদ্ধে আর হামলা না চালানোর অঙ্গীকার করায় প্রায় ১৮০ জন তালিকাভুক্ত ফাতাহ জঙ্গিকে গ্রেপ্তারের জন্য তল্লাশি বন্ধ করে দিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সরকারকে আরও চাঙ্গা করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে রোববার জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। এএফপি জানায়, রোববার কয়েক ডজন ফিলিস্তিনি জঙ্গি ইসরায়েলে রকেট হামলা না চালাতে প্রতিশ্র"তিবদ্ধ হয়েছে। এরপরই ইসরায়েল জঙ্গি তল্লাশি বন্ধে রাজি হয়। ইসরায়েলি কর্মকর্তারা আরও জানান, সোমবার প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠক করতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। মার্কিন উদ্যোগের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নতুন করে শুরু করতেই আব্বাস ওলমার্ট আলোচনা হচ্ছে বলেও জানান তারা। বৈঠকের স্থান নিশ্চিত না হলেও খুব সম্ভবত তা জেরুজালেমে হবে বলেই জানান কর্মকর্তারা। এদিকে, আব্বাসের ব্যক্তিগত সহকারি সায়েব এরাকাত বলেছেন, সোমবার একটি বৈঠক হতে পারে, তবে বিষয়টি নিশ্চিত করতে পারেন নি তিনি। ফাতাহ জঙ্গিদের খোঁজা বাদ দেওয়া ছাড়াও আব্বাসের অনুরোধে দামেস্ক ভিত্তিক 'ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন' (ডিএফএলপি) এর নেতা নায়েফ হাবাতমেহকে অধিকৃত পশ্চিম তীরে সফরে আসতে দেওয়ারও সুযোগ দিতে রাজি হয়েছে ইসরায়েল। হাবাতমেহ'র গ্র"পটি সত্তরের দশকে ইসরায়েলে নাটকীয় সব হামলা চালালেও বিগত বছরগুলো তারা ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যায়। কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী ওলমার্ট খুব শিগগিরই আব্বাসের কাছে ২৫০ জন ফিলিস্তিনি বন্দির একটি চূড়ান্ত তালিকা হস্তান্তর করবেন। মুক্তি পাওয়া এসব বন্দিদের মধ্যে প্রায় ৮৫ ভাগই হবেন ফাতাহ সমর্থক। বাকীদের মধ্যে থাকবেন 'ডিএলএফপি'সহ অন্যান্য ধর্মনিরপেক্ষ গ্র"পগুলো থেকে। হামাসের গাজা অভ্যুত্থানের পর আব্বাসের নতুন সরকারকে শক্তিশালী করার জন্যই এসব করা হচ্ছে বলে জানান ইসরায়েলি কর্মকর্তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮২৫ ঘ.