২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেনের 'নতুন' ভিডিওচিত্রে শহীদ হওয়ার আহ্বান

আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন একটি 'নতুন' ভিডিওচিত্রে শত্র"পক্ষকে আঘাত হেনে শহীদ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মুসলিমদের। ইসলামপন্থী ওয়েবসাইটে প্রকাশের আগেই ভিডিওচিত্রটি তাদের হাতে আসে বলে উল্লেখ করে ওই শনিবার ওই ভিডিওচিত্র এবং তার ইংরেজী ভাষ্য প্রচার করে সিএনএন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 08:11 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ওয়াশিংটন, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন একটি 'নতুন' ভিডিওচিত্রে শত্র"পক্ষকে আঘাত হেনে শহীদ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মুসলিমদের। ইসলামপন্থী ওয়েবসাইটে প্রকাশের আগেই ভিডিওচিত্রটি তাদের হাতে আসে বলে উল্লেখ করে ওই শনিবার ওই ভিডিওচিত্র এবং তার ইংরেজী ভাষ্য প্রচার করে সিএনএন। ৪০ মিনিটের এ ভিডিওটি কবে কোথায় ধারণ করা হয়েছে তা জানাতে পারেনি সিএনএন। তবে তারা জানায় যে ভিডিওটিতে পুরনো ক্লিপ ব্যবহার করা হলেও এর মধ্যে গত চার সপ্তাহের নানা বিষয় সংযোজন করা হয়েছে। ভিডিওচিত্রটিতে লাদেনকে যে পরিবেশে দেখা গেছে তা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার ঠিক আগে প্রচার করা ভিডিওচিত্রের মতো। সিএনএন এর আরব বিষয়ক সিনিয়র সম্পাদক অক্টাভিয়া নাসর জানান বিন লাদেন ভিডিওটির মাত্র ৫০ সেকেন্ড অংশে এসেছেন। লাদেন ওই অংশে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) শহীদ হতে চেয়েছিলেন বলে উল্লেখ করেছেন বলেও তিনি জানান। সিএনএন জানায়, বিন লাদেন স্বগতোক্তি করে বলেন,"মানুষ তার নিজের জন্য সবচেয়ে ভাল কোন মর্যাদা চায়?" "সে শহীদ হতে চায়" লাদেন নিজেই তার উত্তর দেন। লাদেন বলেন," আমার প্রাণ যে মহানের হাতে! তার কাছে প্রার্থনা করে আমি আঘাত হানতে চাই, আমি শহীদ হতে চাই" সিএনএন এর ইংরেজী ভাষান্তরে বলা হয় লাদেন বলেছেন,"আল্লাহর রহমতপ্রাপ্ত আমাদের মহানবী (সাঃ) তার সমস্ত জীবনের উপসংহার টেনেছেন যে কথার মধ্য দিয়ে তা হল 'সেই সবচেয়ে সুখী, আল্লাহ যার জন্য শহীদী মৃত্যু লিখে রেখেছেন'। আর নবীজী নিজেও শহীদ হতে চেয়েছিলেন।" ভিডিওচিত্রটিতে লাদেনের সংক্ষিপ্ত ফুটেজ ছাড়া এশিয়া, মধ্য এশিয়া ও আফ্রিকার বিভিন্ন স্থানের জঙ্গি হামলা চালানো মুজাহিদদের প্রশংশা করে তাদের জন্য প্রার্থনা করা হয়েছে। সারা বিশ্বে জঙ্গি তৎপরতাকে উৎসাহিত করাই এ ভিডিওচিত্রের লক্ষ্য বলে সিএনএন জানিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৪০ ঘ.