ওয়াশিংটন, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--২০০৮ সালের ১ এপ্রিলের মধ্যেই ইরাক থেকে সেনা ফেরানোর বিল মার্কিন প্রতিনিধি পরিষদে ২২৩-২০১ ভোটে পাস হয়েছে বৃহস্পতিবার। এ নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদ ইরাক থেকে সেনা ফেরানোর প্রশ্নে ৩য় দফা ভোট অনুষ্ঠান করল।
এর আগে সেনা প্রত্যাহারের সময় বেঁধে দেওয়ার দুটো প্রচেষ্টাই হয় সিনেটের ভোটে নয়ত প্রেসিডেন্ট বুশের ভেটোর কারণে ব্যর্থ হয়েছে। ইরাকে মার্কিন সেনাদের অগ্রগতি সম্পর্কে বুশের অন্তর্বর্তী রিপোর্ট প্রকাশের কয়েকঘণ্টা পরই প্রতিনিধি পরিষদে এই ভোটাভুটি হয়। কিন্তু বুশ তার অবস্থান পরিবর্তন না করার ব্যাপারে এখনও অনঢ়। তাকে সমর্থন করছেন মার্কিন প্রতিরক্ষমন্ত্রী কন্ডোলিজা রাইস।
বুশ ইরাক থেকে নাটকীয়ভাবে সেনা কমানোর কোনো সদিচ্ছাই প্রকাশ করেননি। কিন্তু প্রতিনিধি পরিষদে ইরাক থেকে সেনা প্রত্যাহারের পক্ষে ভোট থেকে ইরাক যুদ্ধে ক্লান্তি এবং হতাশারই বহি:প্রকাশ ঘটেছে। সেনা ফেরানোর বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে চরম বিতর্কের মধ্যেও আইনপ্রণেতা ও বিশ্লেষকদের অনেকেই ধারণা করছেন, ইরাক সীমান্ত পাহারা দেওয়াসহ ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেওয়া এবং সন্ত্রাস-বিরোধী অভিযান পরিচালনার জন্য ব্যাপক সংখ্যক মার্কিন সেনা সেখানে রয়ে যাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৫ঘ.
bdnews24